নিউজ

দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, মেয়েরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে : রাহুল গান্ধী

দেশে উত্তরোত্তর ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। কোন কোন ক্ষেত্রে পুলিশে অভিযোগ পর্যন্ত জমা হচ্ছে না। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমন শানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলে এদিন প্রধানমন্ত্রীকে রাহুল বলেন, ‘দেশে মেয়েদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আমরা দেখতে পাচ্ছি কোথাও ধর্ষণ করা হচ্ছে, কোথাও অমানবিক নির্যাতন করা হচ্ছে।

এসবের থেকে পরিত্রাণের কোন উপায় বের করতে পারছে না সরকার।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘কোথাও কোথাও সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে দলিত, মুসলিম, আদিবাসী প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।’

দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি হায়দ্রাবাদ ও উন্নাওয়ের প্রসঙ্গ টেনে আসেন তিনি। তাঁর সংসদ এলাকা কেরালার ওয়েনাডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন রাজ্য সরকারেরও সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026