বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
মৌমিতা নিজের নাচের সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি তিনদিন আগে শেয়ার করে নিয়েছেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। এদিন প্রকৃতির মাঝেই একেবারে গ্রাম্য সাজে বর্তমানের ট্রেন্ডিং গান ‘কন দিশা মে’র তালেই তাল মিলিয়েছিলেন তিনি। এদিন ভিডিওতে পরিপূর্ণতা আনতে তার সাথে দেখা গিয়েছিল আরো এক যুবককে। তিনিও মানানসই গ্রাম্য সাজেই ছিলেন এদিন। বলাই বাহুল্য, এই মুহূর্তে বর্ষা সিং ধানোয়ার উল্লেখ্য গানটি বর্তমান প্রজন্মের মুখে মুখে ফিরছে। আপাতত, সেই গানের তালেই তাল মিলিয়ে সকলের নজর কেড়েছেন মৌমিতা। প্রশংসাও কুড়িয়েছেন একাংশের মাঝে।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…