কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস বর্তমানে বিশ্বব্যাপি মহামারির আকার ধারন করেছে। চিন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসের জেরে ভুগছে পৃথিবীর অন্যান্য দেশ, বেড়েই চলেছে মৃত্যুমিছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় দেশ ইতালি, মৃতের সংখ্যা এদেশেই সবচেয়ে বেশি। মৃত্যুর হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় সাতশোরও বেশি মানুষ মারা গিয়েছে কোভিড-19 করোনার প্রকোপে।
ভারতের মানচিত্রটা একটু অন্যরকম, তবে খুব সুফলজনক নয়। হুহু করে বাড়ছে আক্রান্তের পরিমানের সংখ্যা, যা বর্তমানে ৩২৫। ভাইরাসের আতঙ্কে স্থগিত দেশের সমস্ত কার্যকলাপ, আজ চলছে জনতা কার্ফিউ। আজ মধ্যরাত থেকে ৩১শে মার্চ অবধি রেল পরিষেবা বন্ধ রাখছে কেন্দ্র, পাশাপাশি কলকাতাতেও বন্ধ থাকছে মেট্রো।
টলিউড কিংবা বলিউড, স্টুডিওপাড়াতে বন্ধ হয়েছে সমস্ত সিনেমা ও ধারাবাহিকের কাজ, পিছিয়েছে বহু ছবির মুক্তির তারিখ। তারকা থেকে টেকশিয়ান সকলেই গৃহবন্দি। করোনা থেকে বাঁচতে প্রত্যেকেই নিচ্ছেন ‘সেফ হ্যান্ড চ্যালেঞ্জ’। বহু সেলেব রয়েছেন কোয়ারেন্টাইন প্রসেসে। সেখান থেকে বলিউড অভিনেত্রী বঙ্গকন্যার বেশ কিছু সামনে এল ইনস্টাগ্রামের মাধ্যমে।
কোয়ারেন্টাইনে রয়েছেন মৌনি রায়, সমস্ত প্রজেক্টের কাজও বন্ধ, সেই ফাঁকে নিজের সারাদিনের খুঁটিনাটি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। সদ্যই তাকে দেখা গেল নীলরঙা দীর্ঘ ব্যাকলেস গাউনে। নিজের বেডরুম থেকে সারাদিনের কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেগুলি পোস্ট করলেন ইনস্টার ওয়ালে, ক্যাপশনে বাংলাতেই লিখলেন, ‘দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী’। মৌনির সেই উষ্ণতার ভরা ছবিগুলি নীচে আপনার জন্য অপেক্ষমান, একঝলক দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…