সম্প্রতি নিজের কিছু বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। ছবিগুলিতে মৌনির পরনে রয়েছে কালো রঙের নেটের সি থ্রু ড্রেস উইথ টু-পিস। মৌনির এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। নেটিজেনরা মৌনির বোল্ড লুকের প্রশংসা করেছেন। কিছুদিন আগেও মৌনি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে মৌনির পরনে ছিল ফ্রেঞ্চ স্টাইলের একটি শর্ট ড্রেস। ড্রেসটির রঙ আকাশি। এই ছবিতে মৌনিকে অনন্য সুন্দরী লেগেছে।
অভিনেত্রী মৌনি রায় ছিলেন বালাজি টেলিফিল্মস-এর আবিষ্কার। বালাজি টেলিফিল্মস-এর জনপ্রিয় ডেইলি সোপ ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ -এর কাহিনীতে এসেছিল নতুন মোড়। একতা কাপুর(Ekta Kapoor)সিরিয়ালের জন্য নতুন মুখ খুঁজছিলেন। কোচবিহারের মেয়ে মৌনি মুম্বইতে এসে অডিশন দিয়েছিলেন বালাজির অফিসে। এর কিছুদিন পরে একতা কাপুর ডেকে পাঠান মৌনিকে। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি ‘-এর মুখ্য চরিত্র তুলসীর পালিতা কন্যা কৃষ্ণাতুলসীর বা কেটির ভূমিকায় অভিনয় করেন মৌনি। এই চরিত্রটি মৌনিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এরপর টেলিভিশনে অনেকগুলি সিরিয়াল করেন মৌনি। কিন্তু কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ মৌনিকে শক্তিশালী অভিনেত্রীর তকমা দেয়। এরপর তাঁর কাছে আসে ফিল্মের অফার। 2018 সালে অভিনেতা অক্ষয়কুমার(Akshay kumar)-এর বিপরীতে ‘গোল্ড’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌনি। এই ফিল্মে অক্ষয়কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মৌনি। তাঁর অভিনয়ের প্রশংসা করেন বলিউডের ফিল্ম ক্রিটিকরা। সাংবাদিক সুপর্ণা শর্মা (suparna Sharma)‘এশিয়ান এজ’ পত্রিকায় মৌনির অভিনয়কে ‘সেন্সুয়াল অ্যাক্টিং’ আখ্যা দেন। এরপর মৌনিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ফিল্মের অফার আসতে থাকে তাঁর হাতে। খুব তাড়াতাড়ি রুপোলি পর্দায় আসতে চলেছে মৌনির আগামী ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’। করণ জোহর(karan johar)-এর প্রযোজনায় অয়ন মুখার্জি(Ayan Mukherjee) পরিচালনা করেছেন ‘ব্রহ্মাস্ত্র’। এই ফিল্মটি একটি সুপারহিরো ট্রিলজি। এই ফিল্মে মৌনি অ্যান্টি-হিরোইনের চরিত্রে অভিনয় করছেন।
দীর্ঘদিন বয়সে বড় গৌরব চোপড়া(gaurav Chopra)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনি রায়। পরবর্তীকালে গৌরবের ডমিনেটিং স্বভাব ও ইগোর কারণে এই সম্পর্ক ভেঙে যায়। 2011 সালে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘দেবোঁ কে দেব মহাদেব’-এ মহাদেবের পত্নী সতীর চরিত্রে অভিনয় করেন মৌনি। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা মোহিত রায়না(Mohit Raina)। এই সিরিয়ালের সেটে বন্ধুত্ব গড়ে ওঠে মোহিত ও মৌনির যা পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। তবে এই মুহূর্তে মোহিত ও মৌনির সম্পর্কে চিড় ধরার কথা শোনা যাচ্ছে।
হাতে আর মাত্র কয়েকদিন সময়। তারপরই একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে সরকারি বিমা সুবিধা থেকে…
সোশ্যাল মিডিয়ায় ফের ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার নোট বাতিলের গুজব। ভাইরাল ভিডিয়ো ও একাধিক পোস্টে…
রাজ্যে সরকার পরিবর্তনের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে বড় রদবদল নজরে এল। পশ্চিমবঙ্গের প্রাক্তন…
ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন চমক এনে হাজির হয়েছে Ujaas Energy-র নতুন স্কুটার Ujaas eSpa…
গতকালের মতো আজও সোনার দাম (Gold Price) কমেছে। কিন্তু বেড়েছে রুপোর দাম। যারা সোনা কিনতে…
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাংলার মহিলাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই…