নিউজ

বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ধুন্ধুমার হাওড়ার জগতবল্লভপুর

হাওড়া: বিজেপি (BJP)-এর সভায় হামলার অভিযোগ উঠল। সোমবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া (Howrah)-র জগৎবল্লভপুর (Jagatballavpur)-এ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

তৃণমূলের দাবি, উত্তেজনা ছড়াতে পারে, বিজেপি এমন বক্তব্য পেশ করছিল। তাই স্থানীয় মানুষরা বাধা দেয়। বিজেপি এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির অংশ হিসেবে একটা সভার আয়োজন করা হয়েছিল। হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়াদহ মোড়ে। আর এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দুপুরে সেখানে একটি জনসভা করার কথা ছিল স্থানীয় বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশ।

এদিন সকালে বিজেপি কর্মীরা মঞ্চ তৈরির পর পতাকা এবং মাইক লাগায়। অভিযোগ, এরপর এক দল তৃণমূল কংগ্রেস কর্মী ঘটনাস্থলে যায়। এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এবং তারপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

বিজেপি কর্মীদের অভিযোগ, এরপর তৃণমূল কংগ্রেস কর্মীরা জোর করে স্টেজ ও মাইক খুলিয়ে দেয়। তাঁদের হুমকিও দেয়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং রাফ। বিজেপির আরও অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে তারা মিটিংয়ের আয়োজন করেছিল।

কিন্তু তৃণমূল কংগ্রেস তা ভেস্তে দেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, ওই স্টেজ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল। আর সেই কারণে তৃণমূল কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। বিজেপি এলাকাকে অশান্ত করতে চাইছে।

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বিজেপি মিটিংয়ের জন্য থানায় আবেদন করলেও বিডিওর পক্ষ থেকে কোনও লিখিত অনুমতি ছিল না। এই গোলমালের পর বিজেপি জানিয়েছে মিটিং আর করা হবে না।

বিজেপির অভিযোগ, তাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। শাসকদল তৃণমূল কংগ্রেসের মাটি সরে গিয়েছে আর তাই তারা বিজেপির ওপর হামলা করছে দলের কর্মী সমর্থক নেতাদের খুন করছে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। তবে এরকম করে বিজেপিকে আটকানোর যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026