বিনোদন

ডেস্টিনেশন ওয়েডিং নয়, গোয়ার সমুদ্র সৈকতেই বিয়ে সারবেন অভিনেত্রী মৌনি রায়, রইলো পাত্র পরিচয়

মাত্র কিছুদিনের মধ্যেই বি-টাউনের নিজের একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন অভিনেত্রী মৌনি রায়। ধারাবাহিকের জগত থেকে উঠে আসার পর একাধিক সিনেমায় অভিনয় করে নিজের একটা আলাদা গুরুত্ব এবং জায়গা তৈরি ফেলেছেন এই অভিনেত্রী। জন্মসূত্রে তিনি কোচবিহারের মেয়ে। এই কারণে বাংলার সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ রয়েই গিয়েছে। হিন্দি টেলিভিশন তথা বলিউডের বলিউডের এই নামি অভিনেত্রীকে নিয়ে তাই বাঙ্গালীদের মধ্যে আলাদা রকম একটা আকর্ষণ কাজ করে। আর যদি অনুষ্ঠানটি হয় বিয়ের, তাহলে তো আর কোন কথাই নেই।

প্রথমে শোনা গিয়েছিলো ইতালিতে অথবা দুবাইয়ে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন মৌনি রায়। প্রেমিক সুরজ নাম্বিয়ার এর সঙ্গে ২৭ জানুয়ারি গাটছড়া বাঁধতে চলেছেন এই বং ডিভা। তবে, করোনা ভাইরাসের রোষানলে পড়ে ডেস্টিনেশন ওয়েডিং এর স্বপ্ন একেবারেই বিশবাঁও জলে। তাই অবশেষে গোয়ার সমুদ্র সৈকতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কোচবিহারের এই কন্যা। শেষ পর্যায়ে তোড়জোড় চলছে মৌনি রায়ের এর বিয়ে নিয়ে।

তবে ভারতে বিবাহ সম্পন্ন হলেও পাত্র কিন্তু দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার। তার নাম সুরাজ নাম্বিয়ার। তার নিজস্ব ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণেই সরাসরি আজকাল দুবাইয়ের সময় কাটাতে যাচ্ছেন মৌনি রায়। তবে পাত্র জন্মসূত্রে ভারতের বেঙ্গালুরু বাসিন্দা। বেঙ্গালুরুতে আদি বাড়ি থাকলেও কাজের সূত্রে তিনি থাকেন দুবাইয়ে। আর সেখান থেকেই গত বছর লকডাউন এর সময় সুরাজের আলাপ মৌনির সাথে। শোনা যায়, ২০২০ এর প্রথম দিকে যখন করোনা লকডাউনের সময় নিজের দিদি জামাইবাবু এবং তার পরিবারের সঙ্গে দুবাইতে ছিলেন মৌনি রায়, সেই সময় সুরজের প্রেমে পড়েছিলেন তিনি।

তবে তাদের দুজনের বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মৌনি রায়। মৌনির মাসতুতো দাদা মাস কয়েক আগে জানিয়েছিলেন জানুয়ারি মাসে তারা বিবাহ সম্পন্ন করতে চলেছেন। আর তার আগে গোয়ার সমুদ্র সৈকতে ধুমধাম করে ব্যাচেলর পার্টি সেরেছিলেন মৌনি রায়। ইতিমধ্যেই দক্ষিণ গোয়ার একটি বিলাসবহুল রিসোর্ট বুক করা হয়েছে অভিনেত্রীর বিবাহের জন্য। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাত্র-পাত্রীর পরিবার-পরিজন সকলেই আমন্ত্রিত। তিনদিন ধরে বিয়ের যাবতীয় অনুষ্ঠান চলবে। গোয়ার সমুদ্র সৈকতকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026