বিনোদন

Govinda: মুক্তি পেল গোবিন্দার নতুন মিউজিক ভিডিও, কিন্তু দেখে কটাক্ষ নেটিজেনদের! রইলো ভিডিও

আশির দশকে ‘লাভ ৮৬’ হিন্দি ছবির মাধ্যমে
বলিউডে পা রাখেন গোবিন্দা। আর এই ছবির মাধ্যনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল গোবিন্দা। আর রাতারাতি মধ্যে তারকা হয়ে গিয়েছিলেন নবাগতা গোবিন্দা। এরপর পেতে থাকেন একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব। জানা গিয়েছে ডেবিউ ছবিতে অভিনয় করার পরের ৪ বছরের মধ্যে ৪০টি ছবি জমা হয়ে গিয়েছিল গোবিন্দার খাতাতে। নব্বইয়ের দশকে একাধিক হিট ছবি একাই সিনে দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘হাসিনা মান জায়েগি’, ‘নসিব’, ‘দুলা রাজা’র মতো অজস্র হিট কমেডি ছবি উপহার দিয়েছিলেন।

শেষবার গোবিন্দাকে দেখা মিলে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। তবে এই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে এই নতুন বছরে এক্কেবারে নতুন চমক নিয়ে সকল দর্শকদের কাছে উপস্থিত হলেন অভিনেতা গোবিন্দা। নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ এবার সামনে আনলেন বলিউডের রাজা বাবু। এই গানটি স্বয়ং গায়কের ভূমিকায় ছিলেন গোবিন্দা। নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে নতুন এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নমস্কার, আমার ইউটিউব চ্যানেল গোবিন্দা রয়্যালসে এসে গিয়েছে আমার তিন নম্বর গান হ্যালো। আশা করছি আপনাদের ভালো লাগবে’। 

এই ভিডিয়োতে শুধু গান করেননি পাশাপাশি নিশা শর্মার সাথে নাচের স্টেপ ম্যাচ করতে দেখা গিয়েছে অভিনেতা গোবিন্দাকে। আর নিজের এই মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন গোবিন্দা নিজে, এমনকি রোহিত রাজ সিনহার সাথে এই গানের কথাও লিখেছেন তিনি। একপ্রকার বলা যেতে পারে এই নতুন মিউজিক ভিডিয়োতে ‘হ্যালো’তে ওয়ানম্যান আর্মি গোবিন্দা স্বয়ং। এই ভিডিয়োতে নিজের স্টাইলে নাচ, ফুলের বাগানে অভিনেত্রী নিশার সঙ্গে রোম্যান্স, কখনও আবার মাঝরাস্তায় প্রেমে মশগুল দুজনে। এই ভিডিও দেখে গোবিন্দার অনুরাগীরা বেশ এক্সাইটেড ও বলা যেতে পারে।

তবে অনেকে জমিয়ে সমালোচনা করলেন গোবিন্দার এই নতুন মিউজিক ভিডিয়োর। একজন নেটিজেন লিখেই বসেছেন, ‘তোমাকে এইসব করতে দেখে লজ্জা লাগছে। পার্টনার দুর্দান্ত সিনেমা ছিল। এরপর তোমার বিদায় নেওয়া উচিত ছিল, নিজে যে অসাধারণ কাজগুলো করেছো সেটা নিয়ে খুশি থাকা উচিত ছিল। এইভাবে নিজের খিল্লি করো না’। আবার সেই নব্বইয়ের দশকের নাচের স্টাইল আবারো এই মিউজিক ভিডিয়োতেও তুলে ধরার পর অনেকে কটাক্ষ করে লিখেছন, ‘দয়া করে নব্বইয়ের দশক ছেড়ে বেরিয়ে আসো। এটা ২০২২ সাল’। তবে হাজার সমালোচনার মাঝে এই নতুন মিউজিক ভিডিও ফের ভাইরাল হয়। উল্লেখ্য, এই ‘হ্যালো’ ছাড়া এর আগে ‘চশমা চাড়া কে’ এবং ‘টিপ টিপ পানি বরষা’ বলেও দুটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026