বাংলা সিরিয়াল

Srijla Guha: দারুন কায়দায় ঘুড়ি উরিয়ে বাজিমাত ‘মিস বৃষ্টিবারি’র, রইলো ভিডিও

বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী সৃজলা গুহ। বর্তমানে তিনি ইতিমধ্যেই ছোটপর্দার একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। সৃজলা ছোটপর্দার পরিচিত অভিনেতা শন ব্যানার্জীর বিপরীতে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তাদের খুনসুটি মাখানো প্রেমের গল্প মনে ধরেছে দর্শকদেরও। একেবারে প্রেম ও পরিবার নিয়ে তৈরি এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে। বর্তমানে টিআরপির দৌড়েও এগিয়ে রয়েছে এই ধারাবাহিক।

 

মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিল সৃজলা গুহ। উল্লেখ্য, ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছেন অভিনেত্রী। আর ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। তার দুষ্টু মিষ্টি হাসি পছন্দ তার অনুরাগীদের। বর্তমানে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি অভিনেত্রীর একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে, যা পছন্দ করেছেন তার অনুরাগীরাও।

 

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রী সৃজলা গুহকে দেখা গিয়েছে পিহুর সাজেই। সম্ভবত শুটিংয়ের ফাঁকের অবসরে অভিনেত্রী সেখানকার একটি ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন। তার ঘুড়ি ওড়ানোর ধরন দেখেই স্পষ্ট হচ্ছিল তিনি বেশ দক্ষ ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে। তবে শুধুমাত্র লাটাই নিয়ন্ত্রণ করতেই দেখা গিয়েছে তাকে। ক্যামেরার লেন্স শুধুমাত্র তার দিকেই তাক করা ছিল ঘুরির দিকে নয়। তবে তার হাবভাব এবং অঙ্গভঙ্গি দেখে এইটুকু স্পষ্ট ছিল তিনি সত্যিই ঘুড়ি ওড়াচ্ছিলেন। সম্ভবত ওয়েদারটা একটু মেঘলা ছিল সেটা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটা অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সম্প্রতি এই ভিডিওটা বেশ মনে ধরেছে নেটিজেনদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026