ভাইরাল & ভিডিও

Ranu Mandal: ‘শালা অপদার্থের দল’, ইউটিউবারের ওপর চরম চটলেন রানুদি, ভিডিও তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একসময় তিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। তবে রানাঘাট স্টেশন দিয়ে যেসব মানুষ যাতায়াত করতেন তারা সকলেই খেয়াল করেছিলেন রানু মন্ডলকে, কারণ তিনি গানটা নেহাতই মন্দ গাইতেন না। এরপর সোশ্যাল মিডিয়া ও অতীন্দ্র চক্রবর্তীর সূত্র ধরেই পার করেছিলেন বলিউডের গণ্ডি। হিমেশ রেশ্মিয়ার সুরে রেকর্ড করেছিলেন গানও। তবে নিজের সেই জায়গা তিনি ধরে রাখতে পারেননি নিজের দোষেই। একটু জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই তার মধ্যে অহংকারের জন্ম নেয়। যার জন্য তিনি খারাপ কথা বলেছিলেন অতীন্দ্র চক্রবর্তীকেও। তবে নিজের এই স্বভাবের জন্য রানু মন্ডল আবারো ফিরে এসেছেন নিজের জায়গাতেই।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই রানু মন্ডলকে নিয়ে একাধিক ট্রোলিং ভিডিও দেখা যায়। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য বারবার নেটিজেনদের কাছে ট্রোল হন তিনি। সম্প্রতি সেই ঘটনারই আবারো পুনরাবৃত্তি ঘটল। তার বাড়িতে আসা কিছু ইউটিউবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন তিনি। তাদের উপর রীতিমতো তেলে বেগুনে জ্বলে গিয়েছিলেন রানু মন্ডল। রাগে ফুঁসছিলেন তিনি। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, তিন থেকে চারজন রানাঘাটের রানু মন্ডলের বাড়িতে এসেছেন তার সাথে দেখা করতে এবং তার হাতে কিছু খাবার দাবার তুলে দেওয়ার জন্য। এমনকি ভিডিও কলেও তার সাথে এক মহিলাকে কথা বলতে শোনা গিয়েছে। সেই মহিলা তাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি কি খেতে চান? তাই তারা নিয়ে আসবেন। আর সেই কথা বলতে বলতেই তিনি ধমক দিয়ে সামনের ছেলেটিকে বললেন ফোনটা ঠিক করে ধরতে। তিনি কারুর মুখ দেখতে পাচ্ছেন না। এরপরই তিনি রেগে গিয়ে যা খুশি বলতে থাকলেন। এমনকি তাদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে কিছু গালি গালাজও ব্যবহার করেছেন। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মানুষ যত না রেগে গিয়েছেন, তার থেকে বেশি মজা পেয়েছেন এটি দেখে। এটি দেখার পর থেকে হাসি থামতেই চাইছে না তাদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026