বিনোদন

ঘূর্ণিঝড় কবলিত এলাকা ঘুরলেন, দুস্থ মানুষদের সাহায্যের আশ্বাস দিলেন সাংসদ অভিনেত্রী মিমি

কৌশিক পোল্ল্যে: গত বুধবারে ঘটে যাওয়া মহাপ্রলয়ের স্মৃতি মন থেকে মুঁছে ফেলতে পারছেন না বঙ্গবাসী। দশকের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আমফান’ সর্বত্র ছিন্নভিন্ন করে দিয়ে গেল বাংলার শস্যশ্যামল বুকে, যার সাক্ষী থাকল সাধারন মানুষ। এই প্রথম কোনো ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকা বাদে সরাসরি রাজ্যের অন্দরে ঢুকে বড়সড় ক্ষতি করে দিয়ে গেল। ভীতসন্ত্রস্ত উপকূলবাসীদের মাথার ছাদটুকুও ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। করোনা আবহের মধ্যেই এই ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলার বুকে ক্ষতচিহ্ন হয়ে রইল বলা চলে।

গতকালই আকাশপথে প্রধানমন্ত্রীসহ এরাজ্যের মুখ্যমন্ত্রী আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন। এদিনই যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী বিধ্বংসী ঘূর্ণিঝড় কবলিত বারুইপুর, সোনারপুর সহ অন্যান্য ‘আমফান’এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন। এলাকার ক্ষয়ক্ষতি সম্বন্ধে ওয়াকিবহল হয়ে সবকিছু খতিয়ে দেখেন তিনি।

এই মর্মে গতকাল রাতে সোশ্যাল মিডিয়া মারফৎ নিজ প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বাংলার সকল ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলির প্রতি সমবেদনা জানিয়ে তাদের সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী তাদের ঘরোয়া সাংসদের এই উদ্যোগে ভীষন খুশি। নেটিজেনরাও মিমির কর্মোদ্যোগকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন।

উল্লেখ্য রাজ্যের ক্ষতক্ষতির পরিমান সরজমিনে খতিয়ে দেখতেই তড়িঘড়ি ছুটে এলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলেই বাংলার এই কঠিন পরিস্থিতিতে সামাল দিতে এগিয়ে এসেছেন। প্রতিবেশী দেশ ভুটান থেকেও এসেছে সাহায্যের আশ্বাস। আশার সূর্য ধীরে ধীরে উঁকি দিচ্ছে বাংলার ভাগ্যাকাশে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026