রাজ্য

দল থেকে বহিষ্কার করা হল দুই তৃণমূল নেতাকে, জানিয়ে দিলেন জেলা সভাপতি

জেরা কমিটির বৈঠকে এইদিন দেখা গেল দলীয় সমস্যা। যার জন্য আলিপুরদুয়ারে বরখাস্ত করা হল দুইজন তৃণমূল নেতাকে। সোমবার দলের জেলা সহ সভাপতি নিরঞ্জন দাস এবং ফালাকাটা ব্লকের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসকে বহিষ্কারর কথা জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী। দলবিরোধী কাজের জন্য তাদের বরখাস্ত করতে চলেছে শাসক দল। এইদিন এমনটাই জানিয়েছেন মৃদুল বাবু।

সোমবার আলিপুরদুয়ারের রবীদ্রভবনে ছিল নবগঠিত জেলা কমিটির প্রথম বৈঠক। সেই মিটিং এ হাজির ছিলেন বহু দলের নেতা। বৈঠকের মাঝপথেই এইদিন বেরিয়ে গিয়েছিলেন নিরঞ্জন দাস। এর পর সংবাদমাধ্যমের সামনে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফেটে পড়তে দেখা যায় তাকে। এমনকি তিনি ইঙ্গিত দেন অন্য দলে চলে যাওয়ার।

এইদিন নিরঞ্জনবাবু বলেন,” আমাকে অপমান করা হয়েছে। পুরো কথা বলতে দেওয়া হয়নি।” তিনি জানান যে এইদিন বৈঠকে একাধিক নেতা ছিলেন। তারা গরহাজির নয়ে প্রশ্ন তোলেন। সেই সময় মাঝ পথেই থেমে যাতে হয় নিরঞ্জন দাসকে। এক কথায় থামিয়ে দেওয়া হয় বলা চলে। কিন্তু তা মানতে পারেননি নেতা। সেই কথাই তিনি এইদিন জানান সংবাদ মাধ্যমের সামনে।

বৈঠকের শেষে তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান তার জেলার সহ সভাপতি এবং সঞ্জয় দাম বিষয়ে দলের নেওয়া পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। তার বক্তব্য,”দল বিরোধী কাজ এবং সংবাদ মাধ্যমে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য নিরঞ্জন দাস এবং সঞ্জয় দাসকে বরখাস্ত করছে তৃণমূল। দল থেকে বহিষ্কার করা হচ্ছে তাদের।” এইদিন তিনি আরও জানান যে খুব শীঘ্রই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। যতদিন না সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তত দিন কোনও দলীয় কর্মসূচিতে যোগদান করতে পারবেন না নিরঞ্জন দাস এবং সঞ্জয় দাস। তবে সঞ্জয় দাসের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026