খেলা

অবিশ্বাস্য ক্যাচ ধরে প্রশংসা কুড়িয়ে নিলেন চল্লিশ ছুঁই ছুঁই ধোনি

আবুধাবি: যেই চেন্নাই সুপার কিংস একের বেশি আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিতেছে, সেই চেন্নাই সুপার কিংস কার্যত এবারে সংযুক্ত আরব আমিরশাহীতে বাসা আইপিএলের আসরে প্রথম থেকেই ধুঁকছে। অধিনায়কের বয়স হয়েছে। এমনটাই সমালোচকরা বলছেন। তার ছাপ পড়েছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরমেন্সেও। গত বিশ্বকাপের পর সেভাবে দেখা যায়নি ধোনিকে। তারপর সমালোচনা-পর্যালোচনার পর অবশেষে আইপিএল শুরু হওয়ার কয়েক দিন আগে সমস্ত রকম ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। কিন্তু আইপিএলে খেলছেন তিনি। তবে খেললেও প্লে-অফে ওঠা সিএসকের কাছে এখন বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ, একের পর এক ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এসবের মধ্যে যে মহেন্দ্র সিং ধোনির বয়স হয়েছে বলে সমালোচনা করা হচ্ছে, সেই তিনিই বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যে অসাধারণ ক্যাচ ধরেছেন, তা যথেষ্ট প্রশংসাযোগ্য। এই মুহূর্তে অসামান্য ক্যাচ নিয়ে ক্রিকেটমহলে প্রশংসার ঝড় উঠেছে।

এটা শুধু একটা ক্যাচ হয়তো ছিল না এদিন। কারণ, ধোনির ফিটনেস নিয়ে ইদানিংকালে প্রশ্ন উঠছে। আর সেই সব প্রশ্নের বোধ হয় জবাবটা তিনি এভাবেই কাজে করে দিয়ে দিলেন। চল্লিশ ছুঁই ছুঁই ধোনি এখনও যে একইরকমভাবে ফিট রয়েছেন, তার প্রমাণ হল এই অবিশ্বাস্য ক্যাচটা। উইকেটের পেছনে থেকে শেষ ওভারে ঝাঁপিয়ে পড়ে বলকে নিজের তালুবন্দি করে তিনি বুঝিয়ে দিলেন বয়স শুধুই একটা সংখ্যা মাত্র।

তবে একদিকে যখন তিনি এই ক্যাচের পরিপ্রেক্ষিতে প্রশংসায় মুখরিত হয়ে উঠছেন, ঠিক উল্টো দিকে ধোনির সমালোচকরা আবার বলে উঠেছেন একটা ক্যাচ দিয়ে কারোর ফিটনেস বিচার করা যায় না। যদি তিনি ফিট থাকতেন, তাহলে ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারতেন। অনেকগুলো খারাপ দিনের মধ্যে এটা একটা ভালো দিন মাত্র। এছাড়া আর কিছুই নয়। এভাবেই ধোনি সমালোচকরা নিজেদের যুক্তি খাড়া করেছেন। তবে সে যাই হোক না কেন, ধোনি ভক্তরা এটাই মনে করেন যে, ‘আভি ভি মাহি মার রাহা হে’। এভাবেই ধোনি জবাব দিয়ে যাবেন, এমনটাও মনে করেন তাঁর ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026