কলকাতা: আজ, বৃহস্পতিবার নবান্ন অভিযান করবে বিজেপি। গতকাল, বুধবার সন্ধ্যা থেকেই এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। আর যুব মোর্চার নবান্ন অভিযানে সামিল হতে কলকাতায় এসেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিজেপির যুব নেতা বলেছেন, মমতা দিদি ভয় পেয়েছেন।
পুজোর আগে বৃহস্পতিবার নবান্ন অভিযানের কর্মসূচি বিজেপির। আর এই কর্মসূচিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তাই একুশকে নজরে রেখেই নবান্ন অভিযান দিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা রাজনৈতিক দলের মধ্যে পৌঁছে দিতে মরিয়া গেরুয়া শিবির। এই মিছিলে নেতৃত্ব দিতে বুধবার রাতে শহরে আসেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।
কিন্তু এদিকে বিজেপির নবান্ন অভিযানের দিনই সচিবালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হচ্ছে নবান্ন। কিন্তু গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নবান্ন অভিযান রয়েছে, আর এই ভয়েই শাসকদল এই সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা বিমানবন্দরে পা রেখে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এ প্রসঙ্গে বলেন, ”মমতা দিদি ভয় পেয়েছেন। এ ডর অচ্ছা হ্যায়।’ তারপর সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।’
সুতরাং, সব মিলিয়ে নবান্ন অভিযান শুরু হওয়ার আগেই যেভাবে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনৈতিক মহল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…