ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও তিনি মানুষের মনে বিরাজ করেন। প্রায়শই তাকে দেখা যায় নতুন নতুন লুক ট্রাই করতে। নতুন চেহারার কারণে খবরে থাকেন মহেন্দ্র সিং ধোনি। যখন তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তিনি লম্বা চুলের কারণে পুরো ভারতের হার্ট থ্রব হয়ে উঠেছিলেন। এরপরে তাকে বিভিন্ন লুকে দেখা গেছে। আর সব থেকে বড় কথাটা হলো, আজকের দিনে তার প্রত্যেকটি লুক তার ভক্তদের মধ্যে একটা ক্রেজ বৃদ্ধি করে। আর এবারে এরকমই একটা নতুন লুক নিয়ে হাজির হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
কিছুদিন আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির নতুন চেহারা সোশ্যাল মিডিয়াতে একেবারে শিরোনাম হয়ে উঠেছে। মাহির এই নতুন লোকের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে যা মানুষ বেশ পছন্দ করছেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই ছবির নিচে। মাহিকে একেবারে নতুন করে চিনছেন অনেকে। এই নতুন লুকে তাকে দেখা যাচ্ছে লম্বা চুলের সাথে। এর সাথেই তার হালকা দাড়িও রয়েছে যা ছবিতে স্পষ্ট ভাবে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ছবিতে মাহিকে দেখা যাচ্ছে একটি কালো টিশার্ট পড়ে। তার সাথেই তিনি কালো রঙের রোদ চশমা পরেছেন যা তার এই গেটআপকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
এই নতুন লুক ভাইরাল হওয়ার পরে তার ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। মাহির একজন ভক্ত বলেছেন মাহিকে এবারে মডেলিং শুরু করা উচিত। অনেকে আবার বলছেন এবারে বলিউড যাত্রা শুরু করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। অনেকে আবার লিখেছেন ধোনী যেন বয়সের সাথে সাথেই তরুণ হচ্ছেন। আবার অনেক ব্যবহারকারী বলছেন মাহির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্য কোন মডেলকে পাওয়া যাবে না। ফলে সবমিলিয়ে এম এস ধোনির এই নতুন লুক যে সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…