ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেশন কার্ডধারীদের উপর বিধিনিষেধ, এখন বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না, অবিলম্বে করুন এই কাজ

আপনি যদি একজন রেশন কার্ড ধারী হন তাহলে আপনার জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকার দ্বারা পরিচালিত বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছে ভারত সরকার। আপনাদের জানিয়ে রাখি সরকার রেশন কার্ড ধারীদের জন্য নতুন নিয়ম তৈরি করেছে যার সম্পর্কে আপনার অবগত থাকা উচিত। কোটি কোটি মানুষকে বিনামূল্যে রেশন সুবিধা প্রদান করছে ভারত সরকার বিগত করোনাভাইরাসের সময় থেকেই। সম্প্রতি সরকার ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে। সম্প্রতি কার্ডধারীদের জন্য সরকারের পক্ষ থেকে আরও একটি পরামর্শ জারি করা হয়েছে।

সরকার জানিয়েছে, বিপুল সংখ্যক অযোগ্য মানুষ এই মুহূর্তে বিনামূল্যে চাল এবং গমের সুবিধা নিয়ে চলেছেন। এই পরিস্থিতিতে অযোগ্য ব্যক্তিরা যাতে রেশন কার্ড জমা দিতে পারেন তার জন্য একটা নতুন নির্দেশিকা ঘোষণা করেছে ভারত সরকার। যদি এই অযোগ্য ব্যক্তিরা বিনামূল্য রেশনের সুবিধা গ্রহণ করেন তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এর জন্য সময়ে সময়ে জনগণকে রেশন কার্ড সমর্পণ করতে না বাতিল করতে নির্দেশ দিয়েছে সরকার। খুব সহজেই এখন আপনি নিজের রেশন কার্ড জমা করতে পারেন।

আপনি যদি রেশন কার্ড সমর্পণ না করেন তবে অনুমোদনের পরে খাদ্য দপ্তরের দল আপনার বাড়ির পরিস্থিতি দেখার জন্য আসতে পারে। শুধু তাই নয় এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে সরকার। খাদ্য দপ্তরের মতে যদি কোন কার্ড ধারীর নিজের আয় থেকে নেওয়া ১০০ বর্গমিটারের একটি প্লট বা ফ্ল্যাট থাকে তাহলে তিনি বিনামূল্য রেশন প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কারো কাছে যদি চার চাকার গাড়ি ট্রাক্টর এবং অস্ত্র থাকে, তাহলেও কিন্তু বিনামূল্যে তিনি রেশন পাবেন না। এছাড়াও তার আয় যদি বার্ষিক ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলেও সেই ব্যক্তিকে ডিএসও অফিসে গিয়ে নিজেদের রেশন কার্ড জমা দিতে হবে। যদি রেশন কার্ড সমর্থন না করা হয় তাহলে তদন্ত শুরু করবে সরকার। তখন কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026