খেলা

MS Dhoni: হাঁটুর ব্যথা সারাতে গ্রাম্য আয়ুর্বেদিক চিকিৎসকের আস্তানায় ধোনি, খরচ মাত্র ৪০ টাকা

ক্রিকেট জগতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এমনিতেই তার কার্যক্রমের জন্য সর্বদা সংবাদ শিরোনামের শীর্ষস্থান দখল করে থাকেন। ক্রিকেট জগতের বাইরে থেকেও সর্বদা ক্রিকেটপ্রেমীদের দ্বারা আলোচিত হয়ে থাকেন তিনি। ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি। তবে এবার ক্রিকেট সম্পর্কিত কোন কার্যক্রমের মধ্য দিয়ে নয় বরং চিকিৎসার জন্য এক গ্রাম্য আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

জানলে অবাক হবেন, মহেন্দ্র সিং ধোনির মত একজন হাইপ্রোফাইল ক্রিকেটার নিজের হাঁটুর ব্যথার চিকিৎসা করাতে পৌঁছে গেছেন রাঁচির এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে। মাত্র ৪০ টাকার বিনিময়ে চিকিৎসা গ্রহণ করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, রাঁচির অতি জনপ্রিয় বৈদ্য বন্ধন সিং। গাছের নিচেই তাঁর ডাক্তারখানা। তাঁর কাছে চিকিৎসার জন্য রোগীর লাইন পড়ে যায়। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই (গাছের ডাল-পাতা-শিকড়) রোগীদের সুস্থ করে তোলেন তিনি।তার কাছেই চিকিৎসা করিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

মহেন্দ্র সিং ধোনি হাঁটুর ব্যথায় বেশ কিছুদিন ধরে কাহিল হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে বরং গ্রাম্য আয়ুর্বেদিক চিকিৎসকের শরণ নিয়েছিলেন তিনি। জানা গেছে, আগেই ওই চিকিৎসকের নিকট থেকে ওষুধ নিয়ে এসেছিলেন তিনি। চিকিৎসক বন্ধন সিং ব্যথা নিরাময়ের জন্য জৈবুটি দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। তবে প্রথম ডোজ খাওয়ার পরে কতদিন পর দ্বিতীয় ডোজ খেতে হবে সে কথা ভুলে গিয়েছিলেন মাহি। সে কথা জানতে ওই বৈদ্যের কাছে এদিন পৌঁছে গিয়েছিলেন তিনি।

ওই চিকিৎসক মহেন্দ্র সিং ধোনির নাম শুনলেও কখনো তাকে দেখেননি। তাই সাধারণ রোগীর মতই মহেন্দ্র সিং ধোনির চিকিৎসা করেছেন তিনি। তবে এই নিয়ে প্রথম নয়, ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনির বাবা-মা ওই চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সেই সূত্র ধরে ক্যাপ্টেন কুলও পৌঁছে গিয়েছিলেন গ্রাম্য ডাক্তারের কাছে। তবে চিকিৎসার সুফল মিলেছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। চিকিৎসক তাকে চিনতে না পারলেও সেখানে উপস্থিত থাকা রোগীরা মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য। যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026