নিউজ

মুকেশ আম্বানির কপালে চিন্তার ভাঁজ, ২ মাসে সম্পত্তি কমেছে ১৯০০ কোটি ডলার

করোনার প্রভাব যে শুধু গরীবদের উপরেই পড়েছে তা কিন্তু নয়। বিশ্বের সব ধনকুবেররাও এর প্রভাবে ক্ষতির মুখে পড়ছে। করোনার জেরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সবচেয়ে বেশি আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান প্রায় ৪৮০০ কোটি ডলার। হুরান গ্লোবাল রিপোর্টস অনুযায়ী মুকেশ আম্বানির সম্পত্তি গত ২ মাসে প্রতিদিন প্রায় ৩০ কোটি ডলার কমছে। এই অনুযায়ী তাঁর ২ মাসে সম্পত্তি কমেছে ১৯০০ কোটি ডলার।

চীনের ওই সমীক্ষা সংস্থা জানিয়েছে মুকেশ আম্বানি এখন ৮ থেকে নেমে ১৭-তে এসেছে। বিশ্বে এখন মুকেশ আম্বানি আর্থিক ক্ষতির ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। করোনার জন্যই সারা বিশ্বব্যাপী লোকসানের সম্মুখীন হচ্ছেন ধনকুবেরেরা।এছাড়া আন্তর্জাতিক তেলের বাজারেও লোকসানের জন্য মুকেশ আম্বানির ক্ষতি বেশি হয়েছে। বর্তমানে ধনকুবেরদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন আমাজন করতে জেফ বেজোস।

ভারতীয় ছাড়াও বিল গেটস, মার্ক জুকারবার্গ, মাইকেল ব্লুমবার্গের মতো বিখ্যাত ধনকুবেরদের সম্পত্তি কমেছে। শুধু মুকেশ আম্বানি নয়, ভারতের অন্যান্য ধনকুবেররাও আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছেন। উদয় কোটাকের সম্পত্তি কমেছে ২৮ শতাংশ, গৌতম আদানির সম্পত্তি কমেছে ৩৮ শতাংশ। এইসব তথ্যগুলি সবই চীনের সমীক্ষা সংস্থা সূত্রে পাওয়া গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026