নিউজ

আর্থিক মন্দা সামাল দিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতৃত্বে বিশেষ বোর্ড গঠন রাজ্যের

করোনা পরবর্তী সময়ে আর্থিক মন্দার মুখোমুখি হতে হবে বিশ্বকে। সেই ধাক্কা এমন পর্যায়ে যেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য। করোনা পরবর্তী আর্থিক মন্দা সামাল দেওয়ার লক্ষ্যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি গঠন করছে রাজ্য সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি লকডাউনের পরবর্তী সময়ে আর্থিক সমস্যা কাটাতে পরামর্শ দেবে রাজ্যকে।

এই কমিটিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে থাকবেন ডা. স্বরূপ সরকার। কমিটির সমস্ত বিষয় কো-অর্ডিনেট করবেন ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিত চৌধুরি। এই কমিটির পরামর্শ মতো আগামী দিনে সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী‌। ২১ দিনের লকডাউন পর্ব শেষ হলে পরবর্তী আর্থিক কর্মসূচি স্থির করার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এর আগে ২৮ মার্চ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। তখনই পাশে বার্তা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২১ দিনের লকডাউন শেষে দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী সহ সমস্ত সাংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন ৩০ শতাংশ কেটে নেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করেছে সরকার। দেশের একমাত্র রাজ্য হিসেবে তেলেঙ্গানা সরকারও বিধায়ক, মন্ত্রী সহ সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীদের বেতন কাটছাঁট করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026