বিনোদন

‘প্রত্যেক ভারতবাসী প্রধানমন্ত্রীর তহবিলে অন্তত একশো টাকা দিন’, আর্জি আশা ভোঁসলের

কৌশিক পোল্ল্যে: বর্তমান পরিস্থিতিতে ভারতসহ গোটা বিশ্বের অবস্থা আশঙ্কাজনক। ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স যেন মৃত্যুপুরী। স্বাস্থ্যব্যবস্থার নাজেহাল অবস্থা ব্রিটেন ও আমেরিকায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যা প্রায় চার হাজার তিনশোর গন্ডি পেরিয়েছে।

প্রতিদিন গড়ে ৭১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মৃতের সংখ্যাও পেরিয়েছে একশোর বেশি, যদিও সেরে উঠেছেন সাড়ে তিনশোরও বেশি মানুষ, যে খবর খানিকটা সন্তোষজনক, তবে দেশের অবস্থা মোটের উপর সুবিধের নয়। টানা ২১ দিনের লকডাউন চলছে সমগ্র ভারতবর্ষে।

এরমধ্যেই সমস্ত দেশবাসীকে অন্তত একশো টাকা সরকারি তহবিলে অনুদান হিসেবে দান করার আর্জি জানালেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। তিনি জানান, একশো টাকার কত ক্ষমতা তা কী আমরা জানি? ১৩০ কোটি ভারতবাসী যদি অন্ততপক্ষে একশো টাকা করেও দান করি তাহলে টাকার অঙ্কটা গিয়ে পৌঁছোবে তেরো হাজার কোটি টাকায়, যা নিঃসন্দেহে করোনা মোকাবিলায় এক বিরাট গুরুত্বপূর্ন যোগদান হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।

উল্লেখ্য, সিনেজগতের বিভিন্ন নামজাদা তারকারা ইতিমধ্যেই তাদের সাধ্য অনুযায়ী অর্থের অনুদান করেছেন রাজ্য তহবিল ও প্রধানমন্ত্রী তহবিলে (পিএম কেয়ার)। ভারতীয় ক্রিকেটমহলের অনুদানও কিছু কম নয়। পশ্চিমবঙ্গে শাহরুখের সংস্থা কলকাতা নাইট রাইডার্স এর একটি এনজিও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026