নিউজ

করোনা, লকডাউন পরিস্থিতিতেও ধনী পরিবারের তালিকার শীর্ষে মুকেশ আম্বানির পরিবার

নয়াদিল্লি: দেশ তথা বিশ্ব জুড়ে এখনও চলছে করণা মহামারীর দাপট। দীর্ঘ বেশ কয়েক মাস দেশে চলেছে লকডাউন। ব্যবসা, বাণিজ্য, চাকরি, শেয়ারবাজার সবকিছুই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাও এই লকডাউনের মধ্যেও ঘন্টায় কোটি কোটি টাকা আয় হয়েছে মুকেশ আম্বানির পরিবারের। আর তাই পৃথিবীর ধনীতম পরিবারের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে এই আম্বানি পরিবার।

সম্প্রতি ব্লুমবার্গ ২০টি ধনী পরিবারের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানেই শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। ব্লুমবার্গ জানিয়েছে, প্রথম প্রজন্মের সম্পদের পরিমাণ বাদ দিয়েই এই তালিকা করা হয়েছে। কিন্তু তারপরেও শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। এমনকি দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের কোয়ক পরিবারের সম্পদের পরিমাণের দ্বিগুণ পরিমাণ এসে ঠেকেছে মুকেশ আম্বানির পরিবারে। কার্যত প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পরিবারের সম্পদের পরিমাণের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মুকেশ আম্বানির পরিবারের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ মিলিয়ান মার্কিন ডলারে।

লকডাউনে যখন অন্য শিল্প সংস্থায় তালা ঝোলার উপক্রম তৈরি হয়েছিল, এমনকি বিশ্ব অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে, এমন সময়ে রিলায়েন্সের বাজার চড়চড় করে বাড়াচ্ছে। কার্যত দাপিয়ে বেড়িয়েছে রিলায়েন্স। যার ফলে ব্লুমবার্গের প্রকাশিত এই ধনী পরিবারের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুকেশ আম্বানির পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026