30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’। এই শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল। ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন শ্রাবন্তী।
স্টার জলসায় প্রতিদিন দুপুর 2 টোর সময় সম্প্রচারিত হচ্ছে ‘সুপারস্টার পরিবার সিজন-2’। এই পারিবারিক গেম শোয়ের ফরম্যাটেও এসেছে চমক। এই সিজনে প্রতিটি পর্বে চারটি করে পরিবার প্রতিপক্ষ হিসেবে খেলবে। প্রতিটি পরিবারে থাকবেন তিন জন করে সদস্য। পরিবারের টিম লিডার হবেন পরিবারের গৃহিণী। শোয়ে থাকবে মজাদার গেমস, কুইজ ও আরো অনেক কিছু। যে পরিবার সবচেয়ে বেশি স্কোর করবে, সে হবে সুপারস্টার পরিবার। কিন্তু সব কিছুতেই থাকবে নিখাদ বাঙালিয়ানা।
টলিটাউনে এইসময় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্যে চিড় ধরার কথা শোনা গেলেও তাঁদের মনোমালিন্যের কারণ সম্পর্কে জানা যাচ্ছে না। এই সবকিছুর মধ্যেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল । নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর। মুহূর্তে শ্রাবন্তীর হাতে সেরকম কোনো ফিল্ম নেই। কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে। শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…