অরূপ মাহাত: গতকাল উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তির খবর এসেছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করতে দেখা যায়। তবে দুপুরের পর বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা ও লাথি মারার ঘটনার জল গড়া দিল্লি পর্যন্ত।
দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয় মূখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। বিজেপি এই ঘটনায় মূখ্যমন্ত্রীর বিবৃতি ও পদত্যাগ দাবি করে।
আজ একধাপ এগিয়ে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। গতকালের ওই ন্যাক্কারজনক ঘটনার দায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে তিনি দাবি করেন, ‘করিমপুরে আমাদের প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর ঘটা ন্যাক্কারজনক ঘটনার দায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তাই তাঁকে গ্রেপ্তার করা উচিত।’ শুধু তাই নয়, উপনির্বাচনে তিন কেন্দ্রে বিজেপির কাছে হারার ভয় থেকেই যে তৃণমূল এমন ঘটনা ঘটিয়েছে তাও উল্লেখ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…