নিউজ

এইভাবে না মেরে, বিস্ফোরক এনে সকলকে মেরে ফেলা হোক, দূষণ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

দিল্লি : রাজধানীকে ঘিরে রয়েছে মারাত্মক বায়ুদূষণ। দিল্লীতে ক্রমাগত বায়ুদূষণ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ নিয়ে এখনো উদাসীন রয়েছে কেন্দ্র এবং রাজ্য। তাই আজ বায়ুদূষণের কারণে সুপ্রিম কোর্টের ভৎসনার শিকার হল রাজ্য এবং কেন্দ্র।

মঙ্গলবার বিচারপতি অমিত মিশ্র এবং বিচারপতি দীপক গুপ্তের একটি বেঞ্চ দিল্লীকে নরক বলে অভিহিত করেন এবং বলেন যে, দিল্লীতে দূষণের ফলে এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাতাসে বিষ মিশে রয়েছে এবং এই বিষ বাতাস গ্রহণ করে বেঁচে আছে কয়েক লক্ষ মানুষ। বিচারপতিরা আজ দাবি করেন যে এই বায়ুদূষণের মানুষের গড় আয়ু পরিমাণ কমছে এবং মানুষ মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে।

বিচারপতিদের এদিন ভৎসনা করে কেন্দ্র এবং রাজ্য উভয়ের উদ্দেশ্য বলেন, “এভাবে তিল তিল করে মারার কোনো দরকার নেই। তার চেয়ে ১৫ ব্যাগ বিস্ফোরক এনে সকলকে একেবারে মেরে ফেলা হোক। ক্যান্সারের মত রোগে আক্রান্ত হওয়ার চেয়ে একেবারে মরে যাওয়া শ্রেয়।”

বায়ুদূষণ প্রতিরোধের জন্য কেন্দ্রকে বারংবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্র এই বিষয়ে কর্ণপাত করেনি। এদিন বিচারপতি অমিত মিশ্র বলেন, “কেন্দ্র এবং রাজ্য একে অপরকে দোষারোপ করে দায় ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু এইসব রাজনীতিতে চলে। সুপ্রিম কোর্ট এইসব জিনিসকে একদম সায় দেবে না।” এছাড়া দিল্লীতে বায়ুদূষণের জন্য কৃষকদের দায়ী করেছে সুপ্রীম কোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026