নিউজ

‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের

নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে এবার রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। গতকাল বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে তা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয় নৈহাটিতে। সেই প্রসঙ্গে মুকুল রায় এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে বলেছেন, ‘অন্য শিল্প ছেড়ে বোমা শিল্পেই বাংলা দিন দিন উন্নতি করে চলেছে।’ বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে নয়, ওটা বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে এমনটাই দাবি করেন মুকুল রায়।

এদিকে বিস্ফোরণের পরে রাজ্য সরকারকে বিরোধীরা একের পর এক আক্রমন করছে। সেই সূত্র ধরেই মুকুল রায়ও কড়া সমালোচনা করেন রাজ্য সরকারের। তিনি বলেন, ‘রাজ্যের মানুষ বোঝেন কোনটা বোমা আর কোনটা বাজি। তারা এতটাও বোকা নয়।’ মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি। মুকুল রায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার আমলে রাজ্যে শুধু বোমা শিল্পই উন্নত হয়েছে।’ সব মহল থেকেই নৈহাটি বিস্ফোরণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন : কলকাতায় মোদীর সভা, একাধিক রাজনৈতিক দল মোদির সফরে বিঘ্ন ঘটাতে পারে

বৃহস্পতিবার দুপুরে নৈহাটিতে গঙ্গাপাড়ে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরে হয় যে গঙ্গার উপরে চুঁচুড়াতেও ঘর বাড়ি প্রবল ক্ষতি হয়। অনেক বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়, অনেক বাড়ির চালও উড়ে যায় ঘটনায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কিছুসময় পরে ঘটনাস্থলে ব্যারাকপুরের কমিশনারেট এলে তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026