৫ আগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। জম্মু কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় লাদাখকে এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এইসব কারণে নিরাপত্তা রক্ষার্থে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বেশ অনেকদিন।
তবে সুপ্রিমকোর্ট অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নিষেধাজ্ঞাকে সমর্থন না করে জানিয়েছে সরকারের সঙ্গে মতানৈক্যের ফলে মানুষকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। কোন কারণে অল্প সময়ের জন্য এই ধরনের নিষেধাজ্ঞা জারি হলেও তা অনিদিষ্টকালের জন্য কখনোই হতে পারেনা।
আরও পড়ুন : ‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের
এক সপ্তাহের মধ্যেই যাতে সব নিষেধাজ্ঞা নিয়ে পর্যালোচনা করা হয় সে জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার সাথে সাথেই সরকারকে তীক্ষ্ণ ভাবে আক্রমন করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় সাধারণ মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বন্ধ রেখে ক্ষমতার অপব্যবহার কখনোই সরকারের সঙ্গত আচরণ নয়, কাশ্মীরে শিক্ষা, চিকিৎসা প্রভৃতি জরুরি বিভাগে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আর ঠিক কতদিন পর ইন্টারনেট পরিষেবা চালু হয় জম্মু-কাশ্মীরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…