৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুকুল রায়কে তলব করল কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই মামলায় আজ সোমবার ঠাকুরপুকুর থানায় হাজিরার নোটিশ পাঠানো হয় তাঁকে। মুকুল রায় জানিয়েছেন, আজ ব্যস্ত থাকায় যেতে পারবেন না।
তবে আগামীকাল তিনি থানায় হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। এর আগে দুর্গাপূজার অষ্টমীর দিনও তাঁকে তলব করা হয়েছিল। তখনই তিনি জানিয়েছিলেন, পুজোয় ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারবেন না। অন্য যেকোন সময় ডাকলে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
তবে এরই ফাঁকে কলকাতা হাইকোর্টে আবেদন করে নিজের আগাম জামিনের ব্যবস্থাও করেন পদ্ম শিবিরের চাণক্য। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায় এদিন বলেন, ‘আমি কোন অনৈতিক কাজ করিনি। তাই কোথাও যেতে আমার কোন আপত্তি নেই।’ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ায় এর আগেও অবশ্য ৮০ লক্ষ টাকার একটি আর্থিক প্রতারণার মামলায় মুকুল রায়কে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল রাজ্যের তরফে, এমনটাই অভিযোগ বিজেপি শিবিরের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…