বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই আছে। সুযোগ পেলেই একে অন্যকে নিশানা করে কটাক্ষ করতে থাকেন। আবারও একবার মোদীকে নিশানায় রাখলেন রাহুল গান্ধী। বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদকে ইস্যু করছে তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে।
২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর ভোটের আগেই রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে। রবিবার লাতুরে ভোট প্রচারে গিয়ে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাহুল বলেন যে, গত ৪০ বছরে দেশে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। দেশে ২ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। গুজরাটে বস্ত্র ও হীরে শিল্পের শোচনীয় অবস্থা কিন্তু এই বিষয়ে মোদীকে নিয়ে মিডিয়া নীরব রয়েছে।
এরপরই তিনি ইসরোর চন্দ্রযান-২ মিশন প্রসঙ্গে বলেন, ‘যখন দেশের যুবকেরা চাকরি চাইছে, সরকার তাদের চাঁদ দেখাচ্ছে।’ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে তিনি বলেন এঁদের একটাই লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা কিন্তু ওরা দেশের আসল ইস্যুতে চুপ থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…