ক্রিকেটজীবন শেষ হওয়ার পর বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট পদ অধিকার করে রয়েছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা।কিন্তু এবারে বিসিসিআইয়ের সভাপতি হওয়ার দৌড়ে সামিল হন দাদা।
রবিবার মুম্বইয়ে বোর্ডের বেসরকারি সভায় নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে প্রথমে সৌরভই ছিলেন ফেভারিট। কিন্তু তারপর হঠাৎ কেমন যেনো সব বদল হতে শুরু করে। একদিন আগেও বোর্ড সভাপতির দৌড়ে পিছিয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর বিজেপি সভাপতি অমিত শাহের ফোন কিছুদিন আগে সৌরভের কাছে আসে। সৌরভকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অফার দিলে এই প্রস্তাব নাকচ করেন তিনি। তাই বোর্ড সভাপতির লড়াইয়ে পিছিয়ে থাকেন তিনি।
রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত সৌরভের প্রেসিডেন্ট হওয়ার কোনো আশাই প্রায় ছিল না। কিন্তু রবিবার রাতে ফের অমিত শাহের ফোন এলো পাল্টে যায় পুরো ছবিটা। সূত্রের খবর সৌরভ প্রস্তাবে রাজি হওয়াতে রাতারাতি খেলা ঘুরে যায়। এবার ‘সুপার-ওভারে’ ম্যাচ বের করে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সৌরভ। আজ সোমবার, মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ গাঙ্গুলী। যদি সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন তবে ভারতীয় ক্রিকেট সার্বিক উন্নতি লাভ করবে বলে আশা করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…