একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তবে নির্বাচনের আগে শাসকদল দলবদল ইস্যু নিয়ে চরম অস্বস্তিতে আছে। প্রথমে শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। তারপর আবার কিছুদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ একাধিক তৃণমূল নেতারা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করে। তবে এবার আজকে বঙ্গ রাজনীতিতে হল উলটপুরাণ! আজ অর্থাৎ বুধবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখালেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতা মুকুল রায়ের (Mukul Roy) শ্যালক সৃজন। আজ তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল।
ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানা গিয়েছে, এরআগে ২০১৪ সালের লোকসভা এবং ২০১১ ও ২০১৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করতো সৃজন রায়। সে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নিজের নাম লেখায়। তবে একুশে নির্বাচনের আগে সে তার রাজনৈতিক অবস্থান আবারও পরিবর্তন করতে চায়। তাই সে আজ তৃণমূল কংগ্রেসের সাথে আবার কাজ করার আশা জানিয়ে তৃণমূল ভবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে দলীয় নেতা ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এছাড়াও আজকে তৃণমূলে যোগ দিয়েছেন, আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় ও টলিউড অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার।
তবে হঠাৎ করে তৃণমূলে কেন সৃজন রায়? জানা গিয়েছে, গেরুয়া শিবিরে গিয়ে মানুষের সেবার্থে কাজ না করতে পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন সৃজন রায়। তার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল। সেখান থেকে মুক্তির পর তিনি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলেন। তবে ভোটের প্রাক্কালে বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন ঘাসফুল শিবিরে যোগদান করায় অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…