পলিটিক্স

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা মুকুলের, বিরোধিতায় সরব বিজেপি

বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল নেতা এবং বিজেপি বিধায়ক মুকুল রায়। সাধারণত বিরোধী দল থেকে এতদিন পর্যন্ত পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্ধারিত হয়ে আসছে, তবে এর কোনো বাধ্যবাধকতা নেই। খাতায়-কলমে এখনো পর্যন্ত তিনি বিজেপির বিধায়ক, তাই এই কমিটির চেয়ারম্যান পদের জন্য তিনি মনোনয়ন দাখিল করতেই পারেন। কিন্তু তার মনোনয়ন দাখিলের সিদ্ধান্তের পরে বিতর্ক চলছেই। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন মুকুল রায়।

এই কমিটিতে থাকেন ২০ জন সদস্য এবং তার মধ্যে ১৪ জন শাসক দলের সদস্য থাকে। বাকি থাকে প্রধান বিরোধী দলের সদস্য। এই অ্যাকাউন্ট কমিটিতে আপাতত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিজেপির ৬ জন বিধায়ক এর মধ্যে থাকতে চলেছেন অশোক লাহিড়ি, মনোজ টিগ্গা, শুভেন্দু অধিকারী, পবন সিংহ, নির্মাল ধারা এবং বঙ্কিম ঘোষ। কিন্তু যদি মুকুল রায় থাকেন তাহলে এই পাবলিক একাউন্ট কমিটিতে একটি বিতর্ক তৈরি হবে, কারণ খাতায়-কলমে বিজেপির বিধায়ক হলেও তিনি এখন তৃণমূল নেতা, বলতে গেলে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল।

স্বাভাবিক ভাবেই মুকুল রায়ের এহেন মনোনয়নপত্র দাখিলের বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। তার বিধায়ক পদ খারিজ করার দাবি নিয়ে দ্রুত স্পিকার কে চিঠি দিতে চলেছে গেরুয়া শিবির। তাই এবারে ও তার এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। জানিয়ে রাখি, বিধান সভার এই পাবলিক একাউন্ট কমিটি রাজ্য সরকারের খরচ খরচার উপরে নজর রাখে। সাধারণত স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী শিবিরের বিধায়কদের। সেই একই রীতি ধরে যেন এবারেও একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়, সেই নিয়ে দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার সাথে সাথেই বিজেপির দাবি, মুকুল রায়ের বিধায়ক থাকার কোন অধিকার নেই তার পরেও তিনি কিভাবে এই কমিটির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন?

এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ” মুকুল রায়ের এই মুহূর্তে বিধায়ক থাকার কোন নৈতিকতা নেই। তা সত্ত্বেও তিনি পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কিভাবে? এ থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কোন রকম সাংবিধানিক রীতি রাজনীতির ধার ধারে না।” তবে এখন এটাই দেখার, অবশেষে এই পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে নির্বাচিত হন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026