রাজ্য

বিহারের ফল বাংলার পূর্বাভাস, হুশিয়ারি মুকুলের

বিহারের ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টি বেশ খুশি। বিহারে বিজেপির এনডিএ জোট বর্তমানে বেশ অনেকগুলি আসনে এগিয়ে রয়েছে। আর সেই ফলাফলে উজ্জীবিত হয়ে বঙ্গ বিজেপির নেতা মুকুল রায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তিনি এদিন জানিয়েছেন, বিহারে NDA সরকার গঠন করবে। রাজধানী থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুকুল রায়। গত ৮ নভেম্বর সাংগঠনিক বৈঠক এর জন্য দিল্লিতে যান তিনি।

মুকুল রায় এদিন বলেন, সাংবাদিকদের সমস্ত ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে। বিহারে এখনো পর্যন্ত অনেকগুলি বুথ সমীক্ষায় বিজেপিকে হারানো হয়েছিল। কিন্তু, দুপুর পর্যন্ত যা হিসাব, তাতে এনডিএ বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। সাংবাদিকরা বুথ সমীক্ষায় বিজেপির পরাজয়ের ভবিষ্যৎবাণীর জন্য মিষ্টি বিলি করেছিলেন। মুকুল রায় বলেছেন, বিহারের ফল সম্পর্কে তিনি সম্পূর্ণ নিশ্চিত। বিজেপির পক্ষে এই জয় অত্যন্ত সুখকর হতে চলেছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, চতুর্থবারের জন্য বিহারে সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। নীতীশ কুমারের দলের থেকে বিজেপির আসন সংখ্যা বেশি হওয়ার কারণ প্রতিষ্ঠান বিরোধিতা করা। তবে তিনি এদিন পশ্চিমবঙ্গের শাসক দলকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে আগামী বছর যা হবে তার কিছু এই ফলে প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন বিহারের ভোটের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে। বিহারের এই ফলাফলে বঙ্গের কর্মীরা উৎসাহিত হবে। তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ফলাফল দেখেই বোঝা যায় বিজেপি বাংলা দখলের দিকে এগিয়ে চলেছে।

মধ্যপ্রদেশের উপ নির্বাচনের প্রসঙ্গ তুলে এনে কংগ্রেসে কটাক্ষ করে মুকুল রায় বলেন, ভারতে কংগ্রেসের খয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। কটাক্ষে তিনি বলেছেন, ” কংগ্রেস কবে উঠে যাবে, মানুষ তাই ভাবছে।”

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026