রাজ্য

‘এখনই বাংলায় চাই রাষ্ট্রপতির শাসন’, বক্তব্য মুকুলের, ‘গণহত্যার চক্রান্ত ছিল’, দাবি দিলীপের

বাংলায় আইনের শাসন নেই। আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলায় এখনই প্রয়োজন রাষ্ট্রপতির শাসন। ডায়মন্ড হারবারে হামলার ঘটনার পর এমন কথাই শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল ঘোষের মুখে। এইদিন ডায়মন্ড হারবারে যাওয়ার পথে ইটের ঘায়ে মুকুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, গণহত্যার চক্রান্ত ছিল। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এটা একটা কালো দিন।

বৃহস্পতিবার যখন নড্ডা ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, তখন হামলার মুখে পড়ে তার কনভয়। তৃণমূলের দিকে গেরুয়া শিবির থেকে তোলা হয়েছে অভিযোগের আঙুল। এইদিন এই বিষয়ে মুকুল রায় বলেন,”বাংলায় কোনও আইনের শাসন নেই। নাম মাত্র সরকার আছে। সারা বাংলায় জঙ্গলের রাজত্ব। কিছু বলার নেই নতুন করে। এখনই রাজ্যে দরকার রাষ্ট্রপতির শাসন জারি করা।”

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষায়,”গণহত্যার চক্রান্ত ছিল। যেভাবে কর্মীদের তথা দুষ্কৃতীদের টিএমসি রাস্তায় রাস্তায় জমায়েত করে ইট লাঠি দিয়ে আক্রমণ করেছে, তা খুবই উদ্বেগজনক। পাকিস্তান, আফগানিস্তানেও এরম হয়না। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন নেতা। হাসপাতালে ভর্তি প্রায় ৮জন লোক। ৫০ টি বাইক লুঠ করা হয়েছে। ভারতীয় রাজনীতির কালো দিন আজ। সেই বাইক কীভাবে উদ্ধার হবেনা, আমরা কিছুই জানিনা। বিদায় নিতে হবে তৃণমূল সরকারকে।”

মানুষের স্বতঃফূর্ত ক্ষোভের প্রকাশ ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের কথার উত্তরে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য,”মুকুল রায়ের বক্তব্যের গুরুত্ব নেই। জনপ্রতিনিধি নন তিনি। বিজেপিতে গিয়ে উগ্রতা দেখানোর চেষ্টা করেছেন। বাধা দেওয়ার কর্মসূচি ছিল আমাদের দলের। সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে সেটা অন্য কথা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026