পলিটিক্স

‘দাদার অনুগামী’ ফ্লেক্স ছাপছেন সিপিএম কর্মী, অর্ডার দিয়েছেন বিজেপি কর্মীরা, হাতেনাতে ধরলেন তৃণমূল কর্মীরা

বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু ইস্যু নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। জায়গায় জায়গায় পড়তে দেখা যাচ্ছে শুভেন্দুর স্বপক্ষে বেশ কিছু পোস্টার। সমস্ত পোস্টারে লেখা , আমরা দাদার অনুগামী। কিন্তু কারা ছাপাচ্ছে এই দাদার অনুগামী পোস্টার। এই নিয়ে এতদিন ধরে বেশ ধন্দে ছিল সকলে। এবার সেই দাদার অনুগামী চক্রের পর্দা ফাঁস করল তৃণমূল কর্মীরা। দাদার অনুগামী ফ্লেক্স বানিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছিল সিপিএম এবং বিজেপি। এবারে এই মর্মে হাতেনাতে ধরা পড়লেন এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা চাঁদপাড়া এলাকায়। সেখানে দাদার অনুগামী ফ্লেক্স ছাপতে দেখে সেখানকার মালিককে চেপে ধরেন তৃণমূল কর্মীরা। ধরপাকড় এবং শাসানি দেওয়া হলে ওই ব্যক্তি স্বীকার করেন যে বিজেপি কর্মীরা তাকে এই ধরনের পোস্টার ছাপার আদেশ দিয়েছেন। তিনি ২ বিজেপি কর্মীর উপরে সরাসরি আঙ্গুল তুলেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, তারাবৃহস্পতিবার সকালে চাঁদপাড়া বিডিও অফিসের সামনে এক ব্যক্তিকে দাদার অনুগামী পোস্টার টাঙ্গানোর জন্য কাঠের ফ্রেম তৈরি করার সময় ধরে ফেলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, পার্থ সাহা নামক একজন ব্যক্তি তাকে ওই পোস্টার টাঙানো নির্দেশ দিয়েছে। পার্থ সাহা এলাকায় একজন সিপিএম কর্মী হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন ছাপার দোকানের মালিক। তাকে ধরপাকড় পড়া হলে পার্থবাবু জানিয়েছেন, ২ বিজেপি কর্মী তাকে এই ছাপার কাজের অর্ডার দিয়েছে।

এই ঘটনার পরে তৃণমূল দাবি করেছে, এভাবে রাজ্যজুড়ে সিপিএম এবং বিজেপি মিলে তৃণমূল কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। বিজেপির কাছ থেকে টাকা খেয়ে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার বানাচ্ছে সিপিএম। সেগুলোকে রীতিমতো ফলাও করে টাঙ্গানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তারা আরও দাবি করেছেন, আগামী নির্বাচনে মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরকার গড়ছেন। এজন্য চক্রান্তের কোন প্রয়োজন নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026