নিউজ

প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২

প্রয়াত হলেন উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। টানা বেশ কয়েকদিন ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হলো না। সমাজবাদী পার্টির টুইটার প্রোফাইল থেকে পিতার মৃত্যুর খবর জানালেন খোদ পুত্র অখিলেশ যাদব। তিনি লেখেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই – শ্রী অখিলেশ যাদব।’ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জীবনদায়ী ওষুধ তাকে দেওয়া হচ্ছে তবে তার অবস্থার উন্নতি হয়নি।

৮২ বছর বয়সী মুলায়ম সিং যাদবকে গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার পরিস্থিতির অবনতি হলে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, বেশ কিছুদিন ধরেই তার শরীর ভালো ছিল না। আগস্ট মাস থেকেই তার চিকিৎসা চলছিল।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরপর তিনবার রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে দায়িত্ব সামলেছেন। কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একটা সময়ে। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে দশবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে মইনপুরী কেন্দ্রের লোকসভা সাংসদ ছিলেন তিনি। সবমিলিয়ে সাত বারের জন্য সাংসদ পদ সামলেছেন মুলায়াম সিং যাদব। তবে রক্তচাপ জনিত সমস্যা দেখা দিয়েছিল কিছুদিন আগে থেকে। শ্বাসকষ্টে ভুগছিলেন। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026