নিউজ

Train Cancelled list: ১০ অক্টোবর বাতিল বিপুল সংখ্যক ট্রেন, নেই তো আপনার ট্রেন বাতিলের তালিকায়?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ১০ ই অক্টোবর, ২০২২ এ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। ১১৭টি ট্রেন বাতিল করা হয়েছে, ২৮টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে ৷ এর পাশাপাশি ২১টি ট্রেন রিশিডিউল করা হয়েছে ৷ একাধিক ট্রেনের রাস্তা বদল করা হয়েছে ৷ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

৫৮০০ কোটির ব্রহ্মোস চুক্তির সম্ভাবনা! ভারতে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…

April 30, 2026

সর্বোচ্চ গতি ১৪০ কিমি! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেখে চমকে যাবেন

ভারতের রেল পরিষেবায় শুরু হতে চলেছে এক নতুন যুগ। বহু প্রতীক্ষার পর সামনে এল দেশের…

April 30, 2026

এখনই সতর্ক হোন! কলকাতা সহ ৭ জেলায় কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…

April 30, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 30, 2026

ভেপ কাণ্ডে বিতর্ক! ড্রেসিংরুমে ধরা পড়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…

April 30, 2026

ভোট শেষ, এবার বড় দাবি! ২৩০ আসনের ইঙ্গিত—বাংলা কি আবারও তৃণমূলের দখলে?

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…

April 30, 2026