এবার থেকে দু হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-তে RuPay ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। এনপিসিআইয়ের প্রকাশিত একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এরকমই জানানো হয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনপিসিআই।
প্রায় চার বছর আগে বাজারে এসেছিল ভারতের সবথেকে বেশি প্রচলিত ক্রেডিট এবং ডেবিট কার্ড RuPay। এই মুহূর্তে ভারতের প্রায় সমস্ত বড় ব্যাংক RuPay ক্রেডিট এবং ডেবিট কার্ড ইস্যু করে থাকে।
চলতি বছরে ইউপিআই অ্যাপ্লিকেশনে ক্রেডিট কার্ড যোগ করার সুবিধা নিয়ে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর সেই ক্ষেত্রেই ২০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করলে কোন আলাদা করে চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। তার পাশাপাশি এ ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেটও প্রযোজ্য হবে না।
গ্রাহকের কাছ থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার জন্য ব্যাংককে যে টাকা দেয় মার্চেন্ট সেটাই হলো, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR। এটি সাধারণত লেনদেনের পরিমাণের উপর শতাংশের হিসাবে নির্ধারিত হয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…