বিনোদন

‘ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনও চেষ্টাই করবোনা ‘ আদালতকে জানিয়েছে আরিয়ান

এখনই স্বস্তির নিশ্বাস নিতে পারলেননা শাহরুখ গৌরি পুত্র আরিয়ান খান। শাহরুখ-পুত্রের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করলো আদালত বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এই রায় ঘোষণার পরোক্ষণে শাহরুখ নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। তবে এখানেই শেষ রক্ষা হলনা। আপাতত ১৪ দিন রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটাতে হবে আরিয়ানকে। তাঁর দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।

সতীশ মানেশিন্দের মতো এত বড় হাইপ্রোফাইল আইনজীবীর দলিল কাজে আসেনি আদালতে। এদিন মুম্বই মেট্রোপলিটন কোর্টের বিচারক, আরএম নেরলিকার আরিয়ানের জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। তবে আরিয়ান এদিন নিজেকে নির্দোষ দাবি করে এদিন শাহরুখ পুত্র নিজের আইনজী বী মারফত কোর্টকে জানায়, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’।

আরিয়ান আরও জানায়, ‘তাঁর বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। তিনি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, তিনি কোথাও পালিয়ে যাবেননা’। এমনকি তিনি ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনও চেষ্টাও সে করবে না- এমনও আশ্বাস জানিয়েছেন আরিয়ান। এদিন আরিয়ান আরও জানায়, ‘তঁর কাছ থেকে কোনওরকম মাদক উদ্ধার হয়নি, এবং যে চ্যাটের কথা বলা হচ্ছে সেগুলো সেইসময়ের যখন তিনি বিদেশে ছিলেন’। 

আরিয়ানকে গত শনিবার রাতে এক বিলাসবহুল ক্রুজের ‘রেভ পার্টি’ থেকে আটক করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। ১৬ ঘন্টা টানা জেরার পর রবিবার গ্রেফতার করা হয় শাহরুখ-গৌরি পুত্রকে।আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই গোয়াগামী ক্রুজ থেকে আটক করেছিল কারণ আরবাজের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল এনসিবি।ত আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মাদকচক্রী অর্চিতকে গ্রেফতার করেছে এনসিবি। 

John Fabian

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026