বিনোদন

Nusrat Jahan : ঈশানের প্রথম পুজো, কী কী প্ল্যানিং করলেন নতুন মাম্মা? রইল ভিডিও

টলিউডের পেজ থ্রিতে কিভাবে থাকতে হয় তা নুসরত জাহান ভালো করে জানেন। কয়েক মাস ধরে বিতর্ক আর নুসরত জাহান, এই শব্দ এখন কার্যত সমার্থক হয়ে উঠেছে। নিখিল জৈনের সঙ্গে নিজেদের দাম্পত্য সম্পর্ককে লিভ ইনের নাম দেওয়া, এরপর প্রেমিক যশ দাশগুপ্তর সঙ্গে লিভ ইন, তারমধ্যেই নায়িকার অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং ঈশানের জন্ম দেওয়া। অভিনেত্রীর জীবনের নানান ঘটনা গত কয়েক মাসে সংবাদ শিরোনামে থেকেছে। হাজার বিতর্ক, সমস্যা, কটাক্ষ, ট্রোলিং পিছু ছাড়েনি অভিনেত্রীর ।
 

এই একবছরের ব্যাবধানে বদলে গিয়েছে নুসরতের গোটা জীবন। গত বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল ‘এওএস কলকাতা’। এই ছবির সেটেই শুরু যশরতের অফস্ক্রিন কেমিস্ট্রি। গত বছর দুর্গাপুজোর অষ্টমীতে শেষবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স সেরেছিলেন নুসরত আর নিখিল। এখন নুসরতের জীবনে নিখিল পুরোপুরি অতীত। যশ আর ঈশানকে ঘিরেই তাঁর গোটা পৃথিবী। এবছর কেমনভাবে দেড় মাসের ছেলের সঙ্গে পুজো কাটাবেন নুসরত? সেই নিয়ে মুখ খুললেন ঈশানের মাম্মা।

পুজোর প্রস্তুতি এখন চরমে। অনেকদিন ধরেই অনুগামীরা জানতে চাইছিলেন নুসরত এবার পুজোয় কী করছেন? কিন্তু নুসরতের পুজো পরিকল্পনা কোনোভাবে জানা যাচ্ছিল না। অবশেষে নিজের মুখেই সবটা ফাঁস করেছেন ঈশান জননী। এই কদিন ‘জয় কালী কলকাত্তায়ালী’ ছবির শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন নুসরত। এর মাঝে একটু ফাঁক পেতেই অভিনেত্রী জানালেন নিজের পুজো -প্ল্যানিং।

নুসরতের ফ্যান পেজ থেকেই শেয়ার হয়েছে সেই ভিডিও। নতুন মাম্মা বললেন, ‘তাঁর কাছে এবছর পুজোটা একটু অন্যরকম। নিজের খুদেটার সঙ্গে বেশি সময় কাটাবেন কারণ ওর এটা প্রথম পুজো। বাড়িতেই থাকবেন। বাড়িতেই আড্ডা দেবেন নিজের বন্ধুদের সঙ্গে’। আর পুজোর সাজও তিনি বাদ দেবেননা। আর সাথে ডায়েট ভুলে দেদার চলবে পেট পুজো। রোল, চাউমিন থেকে শুরু সবরমকে জাঙ্ক ফুড সবই পুজোয় খাবেন নুসরত। 

এদিন ভিডিয়োতে হালকা নীলচে সালোয়ারে ধরা পড়লেন ঈশান জননী নুসরত। খোলা চুল, লম্বা ঝোলা দুল, কাজল কালো চোখ আর কপালে ছোট্ট কালো টিপ সাথে নতুন মাম্মার গ্লো। পুজোয় এদিন একটু নস্টালজিক হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এদিন তাঁর কথায়ও শেয়ার করলেন নুসরত। নতুন জুতো পরে হেঁটে প্যান্ডেল হপিং আর পায়ে ফোসকা পরা- আজও তিনি ভুলতে পারেননি। এদিন দুর্গা পুজোর শুভেচ্ছা সকলকে ভাগ করে নিয়ে নুসরত সকলকে কোভিড বিধি মেনে পুজোর জোয়ারে গা ভাসানোর আবেদনও রাখেন। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026