নিউজ

নাইট কারফিউ না মেনে উদ্যম পার্টি, সুরেশ রায়না, সুজান ও দুই পপ গায়কের বিরুদ্ধে অতিমারি আইন ভঙ্গের মামলা দায়ের

মুম্বই: করোনা পরিস্থিতির মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য উৎসবে মেতেছে গোটা দেশ। কিন্তু উৎসবে মাতা মানেই করোনাবিধি মানব না, এমনটা একেবারেই নয়। তবে করোনাবিধি মানার কথা উৎসবে মেতে ওঠার সময় বোধ হয় মনে রাখেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। আর তাই করোনাবিধিকে শিকেয় তুলে ক্লাবে উদ্যম পার্টি করছিলেন রায়না। গতকাল, সোমবার মধ্যরাতে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

তবে শুধু সুরেশ রায়নাই নন, এর পাশাপাশি ঋত্বিক রোশনের স্ত্রী সুজান খান এবং পপ গায়ক গুরু রনধাওয়াকেও এই একই কারণে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র তথা মুম্বইয়ে করোনা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ার কারণে লাইট কারফিউ জারি করা হয়েছে বেশ কয়েকদিন আগেই। তবে সেই নাইট কারফিউ না মেনে আন্ধেরির ড্রাগনফ্লাই ক্লাবে উদ্যম পার্টি চলছিল। সেখানে আচমকাই অভিযান চালায় মুম্বই পুলিশ। আর সেখান থেকেই রায়না, সুজান খান গুরু সহ মোট ২৭ জন আগত এবং সাত ক্লাব কর্মচারীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৮৮ ধারা ও অতিমারি আইন ভঙ্গের ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তবে রায়না এবং পপ গায়ক গুরুকে গ্রেফতার করা হলেও ইতিমধ্যে তাঁদের জামিন হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদের সঙ্গে ছিলেন গায়ক বাদশাও। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন বলে মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে বর্ষবরণের শেষলগ্নে সেলেবদের এই বাড়াবাড়ি নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইয়ে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026