বিনোদন

কঙ্গনা রানাউত বনাম মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কঠিন অভিযোগ মুম্বাই পুলিশের

সুশান্ত মামলার পর থেকেই সরব কঙ্গনা। কখনো স্বজনপোষণ নিয়ে কটাক্ষ করেছেন বলিউডের তাবড় তাবড় প্রযোজকদের তো কখনো মাদকচক্র নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। মুম্বাই পুলিশের অক্ষমতাকেও তুউলে ধরে ছিলেন কঙ্গনা। এরপরেই মহারাষ্ট্র সরকার কঙ্গনার উপর চড়াও হয়। শুরু হয় বাকবিতন্ডা। কখনো শিবসেনার মুখপাত্র কঙ্গনাকে মুম্বাই পুলিশের কাছে মাথা নত করতে বলে তো কখনো কঙ্গনাকে ‘বেইমান’,’হারামখোর’ শব্দ প্রয়োগ করে কটূক্তি করে। না বলিউড কুইন মাথা নত করেননি, হয়তো তারই জেরে ঘর খোয়াতে হয়েছে অভিনেত্রীকে।

একদিকে যখন উদ্ধব ঠাকরের সঙ্গে কঙ্গনার বিবাদ তুঙ্গে ঠিক তখনই রাতারাতি ভাঙ্গা পড়ে কঙ্গনার সাধের অফিস, বর্তমানে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুম্বাই পুলিশ। মুম্বইয়ের ভিখরোলি থানায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৯ সেপ্টেম্বর পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা অফিস ভাঙচুরের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঙ্গনা অপমানজনক মন্তব্য করেছেন বলে ওই অভিযোগে দাবি করা হয়। কঙ্গনা তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিবাদ জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে। এবং স্পষ্ট করে বলেছেন, ‘আজ তুই আমার ঘর ভাঙলি, কাল তোর দম্ভ চূর্ণ হবে’। শুধু তাই নয়, অফিস ভেঙে দিয়ে তাঁর মুখ বন্ধ করা যাবে না। তাঁর মুখ বন্ধ করলে, সেখানে আরও অনেক আওয়াজ উঠে আসবে বলেও মন্তব্য করেন বলিউড কুইন।

অভিনেত্রীর মন্তব্যের জেরে সম্মানহানি হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের, আর তারই প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে জমা পড়ল অভিযোগ।মুম্বইয়ের ভিখরোলি থানায় কঙ্গনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সন্মানহানির অভিযোগ দায়ের করে মুম্বাই পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026