খেলা

Indian cricketer: বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া করে বদনাম! ‘ভিলেন’ হয়েই ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো ভারতীয় এই ক্রিকেটারের

৩৮ বছর বয়সে এসে সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটার মুরালি বিজয়। অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। বিগত কয়েক বছর ধরে জাতীয় দলের প্রত্যাবর্তনের সর্বোচ্চ চেষ্টা করেছেন বিজয়। তবে ভাগ্য দেবতার সঙ্গ না দেওয়ায় সেই স্বপ্ন অধরা রয়ে গেছে ভারতীয় এই ক্রিকেটারের। অবশেষে একটি দীর্ঘ পোষ্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন মুরালি বিজয়।

এদিন মুরালি বিজয় সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় যে পোস্টটি করেন তাতে তিনি লেখেন,’আমি আজ অত্যন্ত সম্মানের সাথে সমস্ত প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিল আমার জীবনের সেরা মুহূর্ত। দেশের হয়ে খেলার সম্মান পেয়েছি। আর এই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং চেন্নাই সুপার কিংসকে জানাই অসংখ্য ধন্যবাদ।’

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার মুরালি বিজয় যতটা না ক্রিকেটের জন্য পরিচিতি লাভ করেছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের জন্য। নিজের ঘনিষ্ঠ বন্ধু দিনেশ কার্তিকের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে সংবাদ শিরোনামে বারবার সমালোচনায় উঠে এসেছেন তিনি। এমনকি দিনেশ কার্তিকের স্ত্রীকে প্রেগনেন্ট করে বিয়ে করতে বাধ্য হয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। বিশেষত এই কারণের জন্য অবসরের সময়েও তাকে ‘ভিলেন’ উপাধি দিয়ে আখ্যায়িত করছেন ক্রিকেটপ্রেমীরা।

মুরালি বিজয় দেশের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে নিজের চমকপ্রদ ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। তিনি ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৩০ ইনিংস ব্যাটিং করেছেন। যেখানে সর্বপ্রকার আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে তার ব্যাট থেকে ৪৪৯০ রান এসেছে। তবে রানের পাহাড় গড়লেও ব্যক্তিগত কারণের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকে বেশি মনে রেখেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026