সাধারণ চাকরিজীবী মানুষের জন্য বাজেটে বড়সড় সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোন কর দিতে হবে না। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন, যদি কোন ব্যক্তি বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয় করেন তাহলে তাকে সরকারকে কোনরকম কর দিতে হবে না। মোবাইল ফোন এবং টিভির যন্ত্রাংশের শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরে টিভি এবং স্মার্টফোনের দাম আগে তুলনায় অনেকটা কমবে বলে মনে করছেন অনেকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। আগামী তিন বছরের সরকার ৭৪০ টি একলাব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। এছাড়াও দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী আরো বলেছেন, মেডিকেল রিসার্চে জোর দেওয়া হবে এবং তৈরি করা হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ। এছাড়াও জেলায় জেলায় ডিজিটাল লাইব্রেরী তৈরি করা হবে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই কারণে পর্যটন ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে পারে ভারত সরকার।
৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটের সাতটি বিষয়ের উপরে প্রধানত জোর দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে স্টার্টআপ নিয়ে এসে কৃষি ক্ষেত্রকে ডিজিটাল ভাবে সামনে আনার চেষ্টা করছে ভারত সরকার। কম বয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরো বেশি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন, এই বাজেটে পরিবেশবান্ধব প্রকল্পগুলিতে বেশি নজর দেওয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা অধীনে কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা বহন করছে এই মুহূর্তে। এছাড়াও বিভিন্ন অন্তদয় প্রকল্পে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে চলেছে ভারত সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…