নিউজ

Budget News: KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড, বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ

নতুন বছরের শুরুতে আজ ১ লা ফেব্রুয়ারি সরকারি বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের সাধারণ বাজেট দেখে আমজনতার মুখে হাসি ফুটবে বলেই মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে রাখি, এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ আজকের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্যান কার্ড ও কেওয়াইসি নিয়ে বড় ঘোষণা করেছেন। কি বলেছেন তিনি? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

আসলে মোদির কেন্দ্রীয় সরকার এই ভারতকে ডিজিটাল ইন্ডিয়া করতে চান। আর সেই উদ্যোগের অংশ হিসাবে আজ বাজেটে এক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ KYC পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আসলে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ডিজিটাল করতে চায় কেন্দ্রীয় সরকার। নির্মলা সীতারমণ আজ ভাষণের মাঝে জানিয়েছেন যে প্যান কার্ডই সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য গ্রহণযোগ্য করা হবে৷ ইউনিফায়েড ফাইলিং প্রসেস সেটআপ করা হয়েছে৷

ওয়ান স্টপ সলিউশন এবং আইডেনন্টিটি আর অ্যাড্রেস অর্থাৎ পরিচয় ও বাসস্থানের ঠিকানার জন্য সমস্ত ডকুমেন্ট ডিজি লকার এবং আধারের ওয়ান স্টপ সলিউশনে আর আইডেন্টিটি অ্যাড্রেসের জন্য করা হবে৷ ডিজি লকার এবং আধারের কারণে এটাকে ওয়ান স্টপ সলিউশন করা হবে৷ এরফলে একটি কমন পোর্টালে জমা থাকবে সমস্ত তথ্য। কোনো সংস্থা সেই তথ্য ব্যবহার করতে চাইলে, যার তথ্য, তার থেকে অনুমতি নিতে হবে। বাজেটে এই ঘোষণার পর বিশেষজ্ঞদের মতে, ‘ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থণ করার জন্য কেওয়াইসি প্রসেস সরল করা জরুরি ছিল৷ এটা খুব ভাল সিদ্ধান্ত৷ প্রতি ফাইনিন্সিয়াল রেগুলেটর এখন মাস্টার কেওয়াইসিকে রিভিউ করা হবে’।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026