ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Rail Budget: বাজেটের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ পেল রেল, কি কি নতুন ঘোষণা হল মধ্যবিত্তদের জন্য

Rail Budget 2013: ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ভারতের মধ্যবিত্ত সমাজকে একাধিক সুবিধা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর লক্ষ্য যখন মধ্যবিত্ত তখন কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের ভরসা ভারতীয় রেল ভালো বরাদ্দ পাবে না, সেটা তো সম্ভবই নয়। কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় জমানার শেষ বাজেটে তাই রেলের গুরুত্ব বাড়তে চলেছে, তা অনুমান করেছিলেন অর্থনীতিবিদদের অনেকেই। কিন্তু সেই অনুমানকে টপকে গিয়ে রেলের জন্য এবারে বিশাল বড় বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর বার্ষিক খেরোর খাতায় ভারতীয় রেলের জন্য ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো, যা ভারতের ইতিহাসে রেলের পাওয়া সব থেকে বড় বরাদ্দ। শুধু তাই নয়, কেন্দ্রে মোদি জমানো শুরু হওয়ার আগে রেলের পাওয়া বরাতের ৯ গুণ পরিমাণ হলো এই বাজেটের বরাদ্দের পরিমাণ।

কেন্দ্রে মোদি সরকারের দ্বিতীয় অধ্যায়ের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ লোকসভা ভোটের আগে আর কোন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না মোদি সরকার। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একটি অন্তর্বর্তী বাজেট পেশ হতে পারে, কিন্তু সেটা কখনোই পূর্ণাঙ্গ বাজেটের রূপ ধারণ করতে পারবে না। এই কারণে শেষ বাজেটে মধ্যবিত্তদের ভরসা রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলছেন, “এর আগে কখনো ভারতীয় রেল এত বরাদ্দ কিন্তু পায়নি।”

২০১৪ সাল পর্যন্ত রেলের মূলধন খরচ ছিল বছরে ৪৫৯৮০ কোটি টাকা। কিন্তু গত বছরে রেলের বেশ কিছু প্রকল্প নিজেদের হাতে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির ইঞ্জিন হিসেবে প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কারণে রেলের ব্যয় বরাদ্দ এবারের বাজেটে অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিন্তু ভারতীয় রেলের জন্য কি কি পরিকল্পনা করলেন তিনি? সংবাদপত্রের খবর, এবারের বাজেটে নতুন রেলপথ তৈরি, রেলপথের বৈদ্যুতিকরণ, রেলস্টেশন এবং রেলের পরিকাঠামোর উন্নতি সহ বেশ কিছু ক্ষেত্রে করা হবে উন্নয়ন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026