Pathaan: একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’, ৭ দিনে ৬৪০ কোটির ব্যবসা শাহরুখ খানের নতুন সিনেমা

Pathaan Box Office Collection: ভারতে এই মুহূর্তে চলছে পাঠান ঝড়। দেশের প্রতিটি কোনায় এখন শাহরুখ খানের জয়জয়কার। প্রত্যেক সপ্তাহে শাহরুখ খানের সিনেমা নতুন নতুন রেকর্ড ভাঙতে শুরু করেছে। দীর্ঘ চার বছর পর স্বপ্নের কাম ব্যাক করেছেন কিং খান। তাই একের পর এক ছবির রেকর্ড যে ভাঙবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। সারা বিশ্বে এই মুহূর্তে ৬০০ কোটি টাকার বেশি রোজগার করে ফেলেছে শাহরুখ খানের পাঠান। দ্বিতীয় সপ্তাহেও অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছে শাহরুখ খানের এই ছবিটি। সম্প্রতি এই ছবির কালেকশনের সংখ্যা সামনে আসার পর শাহরুখ ভক্তদের মধ্যেও রয়েছে খুশির ঢল।

ট্রেড এনালিস্ট রমেশ বালা বলছেন, শাহরুখ খান দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত এই ছবিটি এই মুহূর্তে বক্স অফিসে গর্জন করছে। সারাবিশ্বে এই মুহূর্তে ৬৪০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবিটি। এই খবর শুনে ভক্তরাও বেজায় খুশি বলা চলে। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। দক্ষিণী ছবির মাঝে বহুদিন পর বলিউডের কোন একটি ছবি যে এতটা ভালো ব্যবসা করতে পারল, তার পুরো কৃতিত্বই শাহরুখ খান এবং জন আব্রাহামকে দিচ্ছেন অনেকে। বহুদিন পর বলিউডের কোন একটি সিনেমা ব্লকবাস্টার হওয়ায় কিং খানের ভক্তরা রীতিমতো খুশি।

জানিয়ে রাখি, বছর কয়েক আগে জিরো রিলিজ হবার পর সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণে নিজেকে ছবির জগত থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন কিং খান। চার বছর পর নিজেকে একেবারে পরিবর্তন করে নতুনভাবে সিলভার স্ক্রিনে ফেরত এসেছেন কিং খান। এই ছবিতে তিনি একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে আইএসআই এজেন্ট রুবিনার ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। জন আব্রাহাম রয়েছেন এই ছবিতে ভিলেনের ভূমিকায়। তিনজনের অভিনয়ই এই ছবিতে দুর্ধর্ষ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026