উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কুশিনগরে এক ব্যক্তিকে পিটিয়ে মারছে উন্মত্ত জনতা এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছে রাজ্যের আমজনতা। সোমবার সকালে উত্তরপ্রদেশের কুশিনগরে পুলিশের সামনেই এক ব্যাক্তিকে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পেশায় ওই ব্যাক্তি একজন শিক্ষক। দিকে। পুলিস সূত্রে খবর, শিক্ষক খুন অভিযুক্ত ব্যক্তির বাড়ি গোরক্ষপুরে। আজ স্কুটি চড়ে তিনি সুধীর কুমার সিং নামে ওই শিক্ষকের গ্রামে ঢোকে। গ্রামবাসীদের কাছে পরিচয় দেয় শিক্ষকের ভাই হিসেবে। এরপর ওই ব্যাক্তি গ্রামে ঢুকে সুধীর কুমার সিং-এর জন্য অপেক্ষা করতে থাকেন।
পরে বাড়ি থেকে বার হতে না হতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষকের। এরপর গ্রামের লোকেরা পুলিশে খবর দেন। পুলিশ আসতেই অভিযুক্ত ব্যক্তি একটি বাড়ির ছাদে উঠে যায়।
কিন্তু সেখানেই তাকে হাতের নাগালে পেয়ে বেধরক মারধোর করেন গ্রামের উন্মত্ত জনতা। বেপরোয়া মারধোরের চোটেই কিছুক্ষন পরে মারা যায় ওই অভিযুক্ত। এই পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনোভাবেই বাধা দেয় নি গ্রামের উন্মত্ত জনতাকে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…