পলিটিক্স

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হলো খুনের মামলা, জেরার মুখে পড়তে চলেছেন বিরোধী দলনেতা

এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হল খুনের মামলা। শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়েরকরেছেন ওই মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালে। ২০১৮ সালের ১৪ ই অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। তিনি শুভেন্দুর দীর্ঘকালীন দেহরক্ষী ছিলেন। শুক্রবার সকালে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আর বলাই বাহুল্য অভিযোগের তীর সরাসরি রয়েছে শুভেন্দু অধিকারীর দিকে।

তবে ২০১৮ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে এখন ২০২১ সালে মামলা দায়ের করার কি কারণ? সেই প্রশ্নের উত্তরে সুপর্ণা কাঞ্জিলাল বলেছেন, শুভেন্দু অধিকারী প্রভাবশালী মানুষ তাই প্রথমে তিনি মুখ খুলতে পারেননি। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি সাহস করে মামলা দায়ের করতে পেরেছেন। আইন ব্যবস্থার কাছে তিনি তার স্বামীর মৃত্যুর সুবিচার চাইছেন।

গত ২০১৮ সালের ১৪ ই অক্টোবর স্কুলে কাজ করার সময় সুপর্ণা দেবী ফোন পান, তার স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জানতে পারেন যে তার স্বামীকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, শুভব্রত বাবুর শারীরিক অবস্থা অত্যন্ত অবনতি হয়েছে, তাই তাকে তড়িঘড়ি কলকাতা নিয়ে যেতে হবে। এম্বুলেন্স পেতে দেরি হয়, আর এই কারনেই তার স্বামীর মৃত্যু হয় বলে অভিযোগ জানিয়েছেন সুপর্ণা কাঞ্জিলাল।

তবে, তদন্তকারীদের বক্তব্য, এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারীকে জেরার মুখে পড়তে হবে। এফআইআর-এ প্রশ্ন তোলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কি এম্বুলেন্স আসতে দেরি হয়েছিল? এই ঘটনায় রহস্য রয়েছে। প্রথমত একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের দেহরক্ষীকে গুলি করা হয়েছে। তার চিকিৎসার সবার আগে সাড়া দেওয়া উচিত কিন্তু, যেখানে শুভব্রত তার দীর্ঘদিনের দেহরক্ষী, তার গায়ে গুলি লাগার পরে কেন এম্বুলেন্স পেতে দেরি হয়েছে? তিন বছর পরে হলেও এ পুরনো মামলা নিয়ে কিন্তু অস্বস্তিতে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026