টেক বার্তা

ফুল চার্জে চলবে ১১০ কিমি, আপনার জন্য সেরা হতে পারে এই Elite ই-স্কুটার

পেট্রলের দাম বৃদ্ধির দিকে তাকিয়ে দেশে ক্রমে বেড়ে চলেছে ইলেকট্রিক বাইক তথা স্কুটারের চাহিদা। আর তার সাথে পাল্লা দিয়ে ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী কোম্পানিগুলি নিয়ে হাজির হচ্ছে একের পর এক নতুন স্কুটার। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে একের পর এক স্কুটার লঞ্চ করে চলেছে ই-স্কুটার নির্মাতা কোম্পানিগুলি। তার সাথে বহু নতুন কোম্পানিগুলিও যুক্ত হচ্ছে ইলেকট্রিক স্কুটারের মার্কেটে। এমন অবস্থায় অটোমোবাইল কোম্পানি তথা স্টার্ট আপ Prevail ইলেকট্রিক তাদের তিন প্রিমিয়াম স্কুটার লঞ্চ করে দিয়েছে দেশের বাজারে। স্কুটারগুলির নাম – Elite, Finesse এবং Wolfury ইত্যাদি।

এই তিন স্কুটারেরে ওজন প্রায় ৮০ কিলোগ্রামের সমান। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই স্কুটারগুলি কেবল মানুষের যাত্রাকে সহজ করে দেবে তা নয়, অন্যদিকে আর্থিক দিকেও অনেকটা সাশ্রয় করবে। চলুন এইবার জানা যাক স্কুটারগুলির বিশেষ ফিচার সম্পর্কে,

Elite ইলেকট্রিক স্কুটার

Elite স্কুটারটির দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ১ লাখ ২৯,৯৯৯ টাকা। জানা গিয়েছে যে এই স্কুটার ২০০ কেজি ওজন বহন করতে সক্ষম। সাথে কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে যে, ২০০ kg ওজনের সাথে এই স্কুটার ৮০ কিমি স্পীডে চলতে পারে। এই স্কুটারে দেওয়া হয়েছে ১০০০ ওয়াট এবং ২০০০ ওয়াটের মোটর। কোম্পানির সূত্রে খবর, এই স্কুটার ফুল চার্জ হতে ৪ ঘণ্টা সময় নেয়। অন্যদিকে ফুল চার্জে ১১০ কিমি চলতে সক্ষম এই Elite স্কুটার।

Finesse ইলেকট্রিক স্কুটার

কোম্পানির লঞ্চ করা অন্যতম ইলেকট্রিক স্কুটার হল এই Finesse e-স্কুটার। এই স্কুটারের দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। ২০০ কেজি ওজন বহন করার সাথে ৬০ কিমি বেগে চলতে সক্ষম এই স্কুটার। এই স্কুটারের বেগ Elite এর থেকে কম হলেও ফুল চার্জে ১১০ কিমি চলতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার ও। ফুল চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা।

Wolfury ইলেকট্রিক স্কুটার

এই স্কুটারটির দাম রাখা হয়েছে ৮৯,৯৯৯ টাকা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই স্কুটার ২০০ কেজি ওজন নিয়ে ৫০ কিমি বেগে চলতে সক্ষম। Elite এবং Finesse এর মতো এই স্কুটারও ফুল চার্জে ১১০ কিমি চলতে সক্ষম। ফুল চার্জ হতে এই স্কুটার সময় নেয় ৪ ঘণ্টা।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026