নিউজ

এই রায় প্রমাণ করল কোনও ষড়যন্ত্র সেদিন হয়নি, মন্তব্য মুরলী মনোহর যোশীর

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলা রায় আজ, বুধবার ঘোষণা করা হয়েছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল আজ। মূল অভিযুক্ত বত্রিশ জনকে কার্যত বেকুসুর খালাস করে দিয়েছে লখনউ সিবিআই আদালত। ফলে বেকসুর খালাস হয়েছেন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা লালকৃষ্ণ আদভানি মুরলী মনোহর যোশী উমা ভারতীর সহ আরো অনেক হেভিওয়েট নেতারা আর রায় ঘোষণার লালকৃষ্ণ আদভানি যেমন জানিয়েছেন এই রায় ঐতিহাসিক রায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়। তেমন মুরলী মনোহর যোশী জানিয়েছেন যে, এই রায় প্রমাণ করে দিল যে, সেদিন কোনও ষড়যন্ত্র হয়নি।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আজ যে রায় বেরোল তা ভীষণভাবে ঐতিহাসিক একটা রায়। এই রায়ে প্রমাণ করে দিল যে, কোনও ষড়যন্ত্র ছিল না। এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল। এর পেছনে কারোর কোনও প্ররোচনামুলক হাত ছিল না, তা প্রমাণ করে দিল এই রায়। আশা করব, এরপর এই নিয়ে কোনওরকম বিবাদ দেশের মধ্যে হবে না। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, তাই বলব একসঙ্গে মিলে যেন কাজ করা যায়। জয় জয় শ্রীরাম, সকলকে সম্মতি দিক ভগবান।’ এভাবেই বাবরি মসজিদ ধ্বংসের রায়ের বিশ্লেষণ করলেন তিনি। তবে এই রায় আসলে একটা ‘গটআপ’, এমনটাই মনে করছে বিরোধী শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026