নিউজ

পুজোর আগেই শহরে এলো নতুন অ্যাপ ক্যাব ‘হ্যালো’

ওলা উবেরের মাঝেই এবার শহরের রাস্তায় নামলো নতুন অ্যাপ ‘হ্যালো’। আজ থেকে ১৫০ টি ক্যাব নিয়েই শহরের রাস্তায় যাত্রা শুরু করেছে হ্যালো ক্যাব। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও তিন হাজার ক্যাব পরিষেবা শুরু করবে সংস্থা। স্মার্ট ফোন না থাকলেও 18001219911 বা 18001219922 এই দুটি টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি গাড়ি বুক করার সুবিধাও মিলবে।

খুরদা, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লার পর এবার প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ব্যবসার পরিধি প্রসার করতে ওড়িশার পরিবহণ ব্যাবসায়ী তৃপ্তি রঞ্জন দাস এই ক্যবের ব্যবস্থা করেছেন। তিনি নিজের রাজ্যে ২০১৯ সালে এই ক্যাব পরিষেবা চালু করেছেন। জানা গিয়েছে আগামী ৬ মাসের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের আরও ৯ টি শহরেও মিলতে চলেছে হ্যালো ক্যাবের সুবিধা।

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এইচ এল ডব্লু। হ্যালো ক্যাব অ্যাপের হলোগ্রাম এলেই ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গাড়ি বুক করতে হবে। সকাল ৬ টা থেকে রাত ৯ টা প্রতি কিলোমিটারে দিতে হবে ৩৯ টাকা। আর রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রতি কিলোমিটারে দিতে হবে ৪৭ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026